,

মা ডাকলেন তরকারি দিতে, ছেলে করলেন ধর্ষণ!

news-image

নিউজ ডেস্ক।। বরিশালের গৌরনদী উপজেলায় ছয় বছরের এক শিশুকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকালে নির্যাতনের শিকার শিশুটির মা বাদী হয়ে প্রতিবেশী পান্নু মোল্লার ছেলে আজিজুল হককে (১৯) আসামি করে থানায় মামলা দায়ের করেন। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত আজিজুল হক শুক্রবার বিকেলে এলাকা ছেড়ে পালিয়ে যান।

গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. তৌহিদুজ্জামান মামলার এজাহারের বরাত দিয়ে জানান, আসামি আজিজুল হক ও শিশুটির বাড়ি পাশাপাশি। বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে দুপুরের খবার খাচ্ছিল শিশুটি। এ সময় আজিজুলের মা চায়না বেগম শিশুটিকে তরকারি দেওয়ার জন্য ডেকে নিয়ে যান। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শিশুটি ফিরে না আসায় তার মা-বাবা খুঁজতে বের হন। একপর্যায়ে আজিজুলদের বাথরুমের পাশে কাদামাখা অবস্থায় শিশুটিকে দেখতে পান তারা। কাদা লাগার কারণ জানতে চাইলে শিশুটি বাবা-মাকে জানায়, আজিজুল তাকে ডেকে বাথরুমের পাশে নিয়ে খারাপ কাজ করেছে। এ সময় শিশুটির মা-বাবা বিষয়টি আজিজুলের মা চায়না বেগমকে জানান। চায়না তার ছেলেকে ডেকে বিষয়টি জিজ্ঞাসা করলে তিনি ধর্ষণের কথা স্বীকার করেন। এরপর অভিযুক্তের মা তার ছেলের বিচার করার আশ্বাস দেন।

পুলিশের এ কর্মকর্তা জানান, এদিকে শিশুটির ব্যথা ও রক্তক্ষরণ শুরু হয়। ঘটনার একদিন পর গতকাল শুক্রবার চায়না বেগম ছেলের বিচার না করে উল্টো প্রভাবশালী বিভিন্ন লোক দিয়ে মামলা না করার জন্য হুমকি দিতে থাকেন। হুমকির মুখে শিশুটিকে হাসপাতালে নিয়ে যেতে ভয় পাচ্ছিলেন তার বাবা-মা। কিন্তু গতকাল বিকেলে শিশুটির ব্যথা ও রক্তক্ষরণ বাড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকরা শিশুটির অবস্থা গুরুতর দেখে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরে মেয়েকে বরিশালে নিয়ে যাওয়ার জন্য হাসপাতাল থেকে গৌরনদী থানা পুলিশের সাহায্য চাওয়া হয়।

পুলিশের এ উপপরিদর্শক আরও জানান, হাসপাতাল থেকে জানালে তাৎক্ষণিকভাবে শিশু ও তার বাবা-মায়ের নিরাপত্তার জন্য পুলিশ পাঠানো হয়। পরে শিশুটিকে চিকিৎসার জন্য বরিশাল মেডিকেলে পাঠানো হয়। এ ঘটনায় আজ শনিবার সকালে শিশুটির মা বাদী হয়ে আজিজুলকে আসামি করে মামলা করেছেন। আজিজুলকে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান এ কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর