,

একবার জয়ী হয়ে টানা দেড় যুগ ধরে চেয়ারম্যান!

news-image

একবার নির্বাচনে জয়ী হয়ে ভোলার লালমোহনের ৭নং পশ্চিম চরউমেদ ইউনিয়নে দেড় যুগেরও অধিক সময় ধরে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যক্ষ আবু ইউসুফ।জানা যায়, ২০০৩ সালের ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জয়ী হন তৎকালীন ক্ষমতাসীন বিএনপির প্রার্থী অধ্যক্ষ আবু ইউসুফ। এরপর থেকে এখন পর্যন্ত কোনো নির্বাচন ছাড়াই তিনি দেড় চেয়ারম্যান হিসেবে রয়েছেন বহাল তবিয়তে।

স্থানীয়রা জানায়, ২০১১ সালে ইউনিয়নটির একটি ভোট কেন্দ্র বিচ্ছিন্ন চরকঁচুয়াখালীতে স্থানান্তরের আবেদন জানিয়ে সিরাজুল হক নামে এক ব্যক্তি উচ্চ আদালতে মামলা করেন। এই মামলাও ওই ব্যক্তিকে দিয়ে ইউপি চেয়ারম্যানই করান বলে অভিযোগ স্থানীয়দের। যার কারণে ওই ইউনিয়নে বন্ধ রয়েছে নির্বাচন।

পশ্চিম চরউমেদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজি আবু তাইয়েব বলেন, ব্যক্তিস্বার্থের তুলনায় জনগণের মৌলিক চাহিদা আমাদের আগে দেখতে হবে। কারণ জনগণের মৌলিক চাহিদা পূরণের জন্য তারা জনপ্রতিনিধি নির্বাচিত করেন। তাই জনগণের মৌলিক চাহিদা আদায়ের জন্য শিগগিরই এ ইউনিয়নে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই।

এ ছাড়া স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, একই ব্যক্তি বারবার ক্ষমতার চেয়ারে থাকায় জনগণ তাদের সঠিক সেবা পাচ্ছে না। ক্ষমতার পরিবর্তন না হলে নেতৃত্বের বিকাশ ঘটে না যার ফলে জনগণও সুফল পায় না। এ অবস্থায় দ্রুত ওই ইউনিয়নে নির্বাচনের জোর দাবি জানিয়েছে এলাকাবাসী।এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ মামলা করানোর কথা অস্বীকার করে বলেন, ইউনিয়নটিকে দুই ভাগে ভাগ করা হবে। যার কারণে নির্বাচন বন্ধ রয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা আমির খসরু গাজী বলেন, এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন থেকে কয়েক দফা আদেশ দিলেও একটি মামলা থাকায় নির্বাচন করা যাচ্ছে না। তবে ওই মামলা নিষ্পত্তি হলেই খুব শিগগিরই নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর