,

প্রেমিকার আবদার মেটাতে এটিএম বুথ লুট!

news-image

আন্তর্জাতিক ডেস্ক: প্রেমিকার আবদার ছিলো সোনার চেইন উপহার দিতে হবে। সেইসাথে নতুন মোটরবাইকে চাপিয়ে ঘোরানোর দাবি। কিন্তু সেই আবদার রাখতে অন্যতম অন্তরায় হয়ে দাঁড়ায় অর্থ। বাড়িতে বাবা-মাকে বারবার বলেও টাকা না পাওয়ায় এটিএম বুথ লুটের চেষ্টা করে প্রেমিক। তবে শেষরক্ষা হয়নি। পুলিশ ওই প্রেমিককে আটক করেছে।

পুলিশ উদ্ধার করেছে স্ক্রু ডাইভার, প্লাস ও একজোড়া রাবারের গ্লাভস। এ ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কাশেমনগর এলাকায়।গ্রেপ্তারকৃত ওই প্রেমিকের নাম উজ্জ্বল শেখ (১৯)। স্থানীয় গুসকরা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র তিনি। মাধ্যমিক, উচ্চমাধ্যমিকে ৬০ শতাংশের বেশি নম্বর পেয়ে পাশ করেছিলেন উজ্জ্বল। কিন্তু উজ্জ্বলের এমন অনুজ্জল কর্মকাণ্ডে বিস্মিত হয়ে পড়েছেন বাড়ির লোকজন।

পুলিশি জেরায় উজ্জ্বল স্বীকার করেছেন, প্রেমিকার মন গলাতে এছাড়া আর কোনো উপায় ছিল না তার। কারণ বাড়িতে বারবার টাকাপয়সা চেয়েও কোনো লাভ হয়নি। উজ্জ্বলের বাবা হাসান শেখের অল্প কিছু জমি রয়েছে; তাই দিয়ে কোনো রকমে সংসার চলে।প্রেমিক উজ্জ্বল বলেছেন, এটিএম ভাঙার কৌশল রপ্ত করতে ইউটিউবের সাহায্য নিয়েছিলেন তিনি। এটিএম ভাঙার আগে বেশ কয়েকবার বুথে গিয়ে রেকিও করেন।

পুলিশ বলছে, এটিএম ভাঙতে গিয়ে লকিং সিস্টেমে ঘাবড়ে যায় উজ্জ্বল। তখন তিনি ফের ইউটিউবের আশ্রয় নেন। ইউটিউব খুলে পরবর্তী ধাপ দেখতে গিয়ে গোলবাধে। কারণ ততক্ষণে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। উজ্জ্বলকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন।তবে এটিএম ভাঙার চেষ্টার ঘটনার পেছনে শুধু প্রেমের ব্যাপার রয়েছে কি-না তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর