,

বিক্ষোভ মিছিল করার অপরাধে ভারতে মুসলিমদের গ্রেফতার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ঝাড়খণ্ডে হিন্দুত্ববাদী স্লোগান দিতে বাধ্য করার পর মুসলিম যুবক তাবরেয আনসারীকে হ*ত্যার ঘটনায় ব্যাপক বিক্ষুদ্ধ ভারতীয় মুসলমানরা। ঘটনার দু’সপ্তাহ পরও এ নির্মম হ*ত্যাকা*ণ্ডের প্রতিবাদে এখনও ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে।

তবে গুজরাট, সুরাটসহ কয়েকটি এলাকায় মুসলমানদের প্রতিবাদ সমাবেশে পুলিশের পক্ষ থেকে হামলা চালানোর খবর পাওয়া গেছে। পাশাপাশি মুসলিম যুবকদেরও গ্রেফতার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিন উর্দূর খবরে বলা হয়, শুক্রবার সুরাটের নানপুরা এলাকায় বিক্ষোভরত মুসলমানদের সঙ্গে পুলিশ সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেলের পাশাপাশি কয়েক রাউন্ড গুলিও চালানো হয়েছে।

সুরাট পুলিশের মুখপাত্র নিউজ এইটিনকে জানান, তাবরেয আনসারী হ*ত্যার প্রতিবাদে শুক্রবার স্থানীয় মুসলমানদের একটি সংগঠন বিক্ষোভ মিছিলের অনুমতি চেয়েছিল। কিন্তু পুলিশ তাদের অনুমতি দেয়নি। কারণ হিসাবে তারা জানিয়েছেন, তাবরেযের হ*ত্যা*কাণ্ড সুরাট বা গুজরাটে ঘটেনি। তাই এখানে বিক্ষোভের কোনো প্রয়োজন নেই। পরে পুলিশের অনুমতি ছাড়াই শুক্রবার ওই সংগঠনটি মিছিল বের করে। এতে বিপুলসংখ্যক মুসলিম যুবক অংশ নেয়।

বিক্ষোভকারীদের পুলিশ বাধা দিলে একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যাপক টিয়ারশেল ও ফাঁকা গুলি ছোড়ে। এ সময় বেশ কয়েকজন মুসলিম যুবককে আটক করা হয়েছে। পুলিশের দাবি, মুসলমানদের ছোড়া ইটপাটকেলে ৪ পুলিশ আহত হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর