,

অস্ট্রেলিয়াকে ৩২৬ রানের টার্গেট দিল দ. আফ্রিকা

news-image

স্পোর্টস ডেস্কঃ চলতি বিশ্বকাপের লিগ পর্যায়ের শেষ ম্যাচে ফাফ ডু প্লেসিস ও ভ্যান দার দুসেন দুর্দান্ত ইনিংসে অস্ট্রেলিয়াকে জয়ের জন্য ৩২৬ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্লেসিস সেঞ্চুরি পূর্ণ করলেও দুসেন ৫ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন।

শনিবার এই ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেতটে ৩২৫ রান করে দক্ষিণ আফ্রিকা। দুই ওপেনার এইডেন মারক্রাম ও কুইন্টন ডি কক ৭৯ রানের ওপেনিং জুটি গড়ে শুরুটা ভালোই করেছিলেন। এরপর মারক্রাম আউট হয়ে যান ব্যক্তিগত ৩৪ রানে। দলীয় ১১৪ রানে ফিরেন আরেক ওপেনার কুইন্টন ডি কক। তিনি ৫১ বল থেকে ৫২ রান করেন।

তৃতীয় উইকেটে ফাফ ডু প্লেসিস ও র‌্যাশি ভ্যান দার দুসেন ১৫১ রানের দারুণ একটি জুটি গড়েন। দলীয় ২৬৫ রানে প্লেসিস আউট হয়ে যান। এর আগেই ৯৪ বল থেকে ১০০ রান পূর্ণ করেন তিনি। পরবর্তীতে দুসেন ৯৭ বল থেকে ৯৫ রান করে আউট হয়ে যান।

টেবিলের নীচের দিকের দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ম্যাচ জিতলে লিগ পর্বে সেরা দল হবে অস্ট্রেলিয়া। লিগ পর্বে ৮ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে এখনো পর্যন্ত শীর্ষে অসিরা। অপরদিকে সমান ম্যাচে দক্ষিণ আফ্রিকার অর্জন ৫ পয়েন্ট। তারা আছে তালিকার অষ্টম স্থানে। অপর ম্যাচে ভারত খেলছে শ্রীলঙ্কার বিপক্ষে। এই দুই ম্যাচের ফলাফলের উপর ভিত্তি করেই সেমিফাইনালের লাইন আপ নির্ধারিত হবে। লিগ পর্যায়ে শীর্ষে থাকা দলটি নিউজিল্যান্ড ও দ্বিতীয় স্থানধারীরা ইংল্যান্ডের বিপক্ষে খেলবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর