,

ব্রিজ থেকে ফেলে দেওয়া সেই শিশুর লা*শ উদ্ধার, সৎমা জে*লে

news-image

শহরতলীর টুকেরবাজার ব্রিজের ওপর থেকে সৎমা’র ছুঁড়ে ফেলে দেওয়া সেই শিশু মাহার (৫) লা*শ উদ্ধার করেছে জালালাবাদ থানা পুলিশ। শনিবার বিকেলে লামাকাজি এলাকায় সুরমা নদীতে শিশু মাহার লা*শ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে তাদের সহযোগিতায় বিকেল সাড়ে ৫টার দিকে লা*শ নদী থেকে উদ্ধার করা হয়।

ঘটনার বর্ণনা দিয়ে স্থানীয় কান্দিগাঁও ইউনিয়নের বাদে আলী গ্রামের আবুল হোসেন জানান, একটি বিয়ের অনুষ্ঠান থেকে বন্ধু জাবেদ ও লিমনকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। ব্রিজের ওপরে আসা মাত্র একজন নারীকে কোনো কিছু ফেলে দিতে দেখেন।

তাৎক্ষণিক ভাবে মনে করেন হয়তো ময়লা ফেলে দিয়েছেন। কিন্তু আবুল হোসেন মোটরসাইকেল দাঁড় করা মাত্র ওই নারী দৌড় দেন। তাকে দৌঁড়াতে দেখে দ্রুত মোটরসাইকেলে দাঁড় করিয়ে নিচের দিকে নদীতে তাকিয়ে দেখেন একটি শিশু ডুবে যাচ্ছে। সঙ্গে সঙ্গে তিনি সুরমা নদীতে ঝাঁপ দেন।

তিনি আক্ষেপ করে বলেন, অল্পের জন্য মেয়েটিকে উদ্ধার করতে পারেননি। নদীর স্রোতে দ্রুত তলিয়ে যায় শিশুটি। তবে বাকি দুই বন্ধু ওই নারীকে দৌঁড়ে ধরতে সক্ষম হন। পরে লোকজন জড়ো হয়ে তাকে পুলিশে দেয়। জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) অকিল উদ্দিন আহমদ জানান, ফতেহপুর গ্রামের জিয়াউল হক প্রথম বিয়ে করেন রাজনা বেগমকে। তাদের বিচ্ছেদ হলে রাজনার ফুফাতো বোন সালমা বেগমকে বিয়ে করেন। প্রথম স্ত্রীর মেয়ে মাহা সালমা বেগমের কাছেই বড় হচ্ছিলো। সালমা বেগমের দুই বছর বয়সী এক কন্যা সন্তান আছে।

শুক্রবার নিজের সন্তানকে বাড়িতে রেখে সতীনের সন্তানকে নিয়ে বাবার বাড়ি রওনা দেন সালমা। পরে সেতুতে উঠে মেয়েটিকে নদীতে ফেলে দেন। শুক্রবার ওই শিশুর বাবা জিয়াউল হক বাদি হয়ে তার দ্বিতীয় স্ত্রীর সালমার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। আটক সালমাকে শনিবার আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

এ জাতীয় আরও খবর

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড