,

মমতাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করতে বললেন মুকুল

news-image

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পরামর্শ দিয়ে কটাক্ষ করলেনবিজেপি নেতা মুকুল রায় । শ্রীরামপুরে বেন্টিং বাজারে শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে সদস্য অভিযানে যোগ দেন মুকুল রায়।

সেখানে তিনি বলেন, মমতা ব্যানার্জি চেয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী হবেন। তবে ভারতবর্ষে সেটার আর সম্ভাবনা নেই। যদি কোনোভাবে পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সঙ্গে মিলিয়ে একটা আলাদা রাষ্ট্র হয়, তাহলে মমতা একবার চেষ্টা করে দেখতে পারেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া যায় কিনা। শ্রীরামপুর মল্লিকপাড়ায় সদস্য সংগ্রহ অভিযানে মুকুল ছিলেন আগাগোড়া আক্রমণাত্মক। মিস কল দিয়ে কীভাবে বিজেপির সদস্য হতে হবে তা বলার পাশাপাশি মমতা ব্যানার্জিকে ক্রমাগত আক্রমণ করেছেন মুকুল রায়।

তিনি বলেন, মুখ্যমন্ত্রী সরকারি পয়সায় হেলিকপ্টারে চেপে মাহেশ এবং ইস্কনে রথ যাত্রায় যান। কিন্তু কী করে নুসরাতকে সেখানে নিয়ে গেলেন? নুসরাতের শিল্পীসত্ত্বা নিয়ে আমার কিছু বলার নেই। তবে আমার ধর্মে আঘাত করার অধিকার মমতা দেবীর নেই। তিনি এর পর মমতা ব্যানার্জির দিকে প্রশ্ন ছুড়ে দেন, আপনি জানেন জগন্নাথের কী রীতি নীতি আছে? বা একটি হিন্দু ছেলে যদি তার ধর্ম না বদলে হজে জেতে চায়, মমতা পারবেন তাকে হজে পাঠাতে?

এদিকে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে তৃণমূলের আন্দোলন প্রসঙ্গে মুকুল রায় বলেন, নরেন্দ্র মোদি যে বাজেট দিয়েছেন তা গরিব মানুষকে দু’হাত তুলে আশীর্বাদ করেছে। সবাই এই বাজেটকে সমর্থন করেছেন। মমতা পাগলের মতো কথা বলছেন। তিনি যা বলছেন তার কোনো প্রাসঙ্গিকতা নেই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর