মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চলে গেলেন বঙ্গবন্ধুর ব্যবহৃত বাইসাইকেল মালিক ওয়াজেদ আলী

news-image

রাজবাড়ী প্রতিনিধিঃ দীর্ঘ ৬১ বছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যবহৃত বাইসাইকেলটি সযত্নে আগলে রাখা ওয়াজেদ আলী মন্ডল ওরফে ওয়াজেদ মেম্বার (৮৪) গত শুক্রবার রাত ১২টার দিকে নিজবাড়িতে ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহী— রাজেউন)।

আজ শনিবার বাদ যোহর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের মধুপুর গ্রামের বাড়িতে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার জীবনের শেষ ইচ্ছা বঙ্গবন্ধুর ব্যবহৃত বাইসাইকেলটি যাদুঘরে দিতে পারলেও প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত পুরণ হয়নি।

বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের মধুপুর গ্রামের ওয়াজেদ আলী মন্ডল বঙ্গবন্ধুর ব্যবহৃত বাইসাইকেলটি ৬১ বছর সযত্নে রাখার পর ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি নিজ বাড়িতে আনুষ্ঠানিকভাবে জাতীয় জাদুঘরে সাইকেলটি হস্তান্তর করেন। এতে ওয়াজেদ আলী মন্ডলের জীবনের একটি চাওয়া পূর্ণ হয়।

আনুষ্ঠানিকভাবে ওয়াজেদ আলী মন্ডলের হাত থেকে সাইকেলটি বুঝে নেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের ইতিহাস ও ধ্রুপদী শিল্পকলা বিভাগের কীপার ড. স্বপন কুমার বিশ্বাস, সমকালীন শিল্পকলা ও বিশ্বসভ্যতা বিভাগের কীপার মোহাম্মদ সিরাজুল ইসলাম, রেজিস্ট্রেশন অফিসার মো. আবু ইউনুছ।

ওয়াজেদ আলী মন্ডল দীর্ঘদিন বঙ্গবন্ধুর ব্যবহৃত বাইসাইকেলটি জাদুঘরে প্রদানের আশা ব্যক্ত করে আসছিলেন। স্থানীয় সাংবাদিকদের লেখনি ও উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় তার সে আশা পুরণ হয়। জীবনের শেষ ইচ্ছা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একবার সাক্ষাত। সে চাওয়া পূরণ হয়নি।

বাংলাদেশ জাতীয় জাদুঘরের ইতিহাস ও ধ্রুপদী শিল্পকলা বিভাগের কীপার ড. স্বপন কুমার বিশ্বাস বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যবহৃত বাইসাইকেলটি ওয়াজেদ আলী মন্ডল জাদুঘরে হস্তান্তর করেছেন। এ জন্য স্থানীয় প্রশাসন, সাংবাদিক ও উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট প্রার্থী ওয়াজেদ চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচার চালাতে রাজবাড়ীতে এসেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি সে সময় ওয়াজেদ চৌধুরীর বাড়িতে থেকে ১০/১২ জন সঙ্গী নিয়ে ইংল্যান্ডের ডানলপ কোম্পানির বিএসএ মডেলের একটি বাইসাইকেল চালিয়ে গ্রামের পর গ্রাম চষে বেড়িয়েছেন, চেয়েছেন ভোট। ওই বাইসাইকেলটির মালিক হলেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের মধুপুর গ্রামের ৮১ বছর বয়স্ক আবদুল ওয়াজেদ মন্ডল। ৬১ বছরের সেই স্মৃতির বাইসাইকেলটি এখনো স্ব-যতনে রেখেছেন তিনি।

বঙ্গবন্ধু ১৪দিন বাইসাইকেলটি ব্যবহার করেন। তারপর থেকেই সাইকেলটি স্বযত্নে রাখেন ওয়াজেদ আলী মন্ডল। বঙ্গবন্ধুর ব্যবহৃত সাইকেলটি তিনি জাদুঘরে প্রদান করতে অনেক চেষ্টা করেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক