,

বঙ্গোপসাগরে তিন ট্রলার ডুবি, পাঁচ জেলে নিখোঁজ

news-image

বৈরী আবহাওয়া কারণে সাগর উত্তাল থাকায় সোনার চর সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার তিনটি মাছধরা ট্রলার ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় পাঁচ জেলে নিখোঁজ রয়েছেন বলে জানায় পুলিশ ও ট্রলার মালিকরা। ঘটনাস্থল গভীর সাগরে আর সাগর উত্তাল থাকায় উদ্ধার কাজে যেতে পারছেনা পুলিশ। তবে পুলিশ এ বিষয়ে খোঁজ-খবর রাখছে।

স্থানীয় জেলেরা জানান, সাগর উত্তাল থাকায় শনিবার ভোর রাতে দমকা হাওয়ায় প্রচণ্ড ঢেউয়ের তোড়ে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের মধ্য চরমোন্তাজ গ্রামের সোহরাব প্যাদার মালিকানাধীন এফবি মায়ের দোয়া, ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের সেলিম মাঝির মালিকানাধীন একটি ও চালিতাবুনিয়া ইউনিয়নের চরলতা গ্রামের নিজাম ফকিরের মালিকানাধীন একটি মাছধরার ট্রলার ৩৮ জন জেলে নিয়ে ডুবে যায়। পরে ৩৩ জেলে অন্য ট্রলারের সহায়তায় উঠে এলেও ৫ জেলে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে।

নিখোঁজ জেলেরা হলেন, সোহরাব প্যাদার ট্রলারের জেলে রবিন হোসেন (২০), সেলিম মাঝির ট্রলারের জেলে হাসান (১৭), মিজান (২৫), নিজাম ফকিরের ট্রলারের জেলে মনির (৪০) ও সাইদুল (৩৭)।

ট্রলার মালিক সেলিম মাঝির জামাতা জুয়েল প্যাদা জানান, তার শ্বশুরের মালিকাধীন ট্রলারে ১৪ জেলের মধ্যে ১২জন ফিরে আসলেও হাসান ও মিজান দু’জন এখনও নিখোঁজ রয়েছেন।

রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ জানান, চালিতাবুনিয়া ও ছোটবাইশদিয়া এলাকার দুটি মাছধরার ট্রলার গভীর সাগরে ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ৪ জেলে নিখোঁজ রয়েছেন।

বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। এখনও বহু মাছ ধরার ট্রলার সাগরে রয়েছে বলে জানান জেলেরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর