,

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবা ও ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার সিংগারবিল এলাকা থেকে ৯৮৮ পিছ ইয়াবা, ৮৩ বোতল ফেন্সিডিল/স্কাফ, ৩ কেজি গাঁজা ও ১টি মোটরসাইকেলসহ ০৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্প সদস্যরা। আজ বৃহস্হপতিবার বেলা এগারটা দিকে অভিযানে মাদকসহ আটকৃতরা হলেন, জেলার বিজয়নগর উপজেলার  সিংগারবিল এলাকার মৃত বাদল মিয়ার ছেলে মো: ফারুক মিয়া (২৭), মৃত নান্নু মিয়ার ছেলে মো: শাহানুর মিয়া (২৬) ও ফারুক মিয়ার স্ত্রী মোছা: মরজিনা বেগম (৪০)।
র‌্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল  সিংগারবিল(মধ্যপাড়া) সাকিনস্থ জনৈক পরান মিয়ার বাড়ীর সামনে অভিযান পরিচালনা করে তিন মাদক ব্যবসায়ীকে আটক করে  দেহ তল্লাশী করে ৯৮৮ পিস ইয়াবা, ৪২ বোতল ফেন্সিডিল, ৪১ বোতল স্কাফ, ০৩ কেজি গাঁজা, মাদক বিক্রির কাজে ব্যবহৃত ০১ টি মোটরসাইকেল ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ৭৭২৮০০/- টাকা। ধৃত আসামীদের বিরুদ্ধে  জেলার বিজয়নগর থানায় মামলা দায়ের করার প্রক্রিয়াধীন রয়েছে বলে তারা জানান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর