,

একাধিক বিয়ে করায় স্বামীকে ‘মধুশিকারি’ বললেন স্ত্রী

news-image

জেলা প্রতিনিধিঃ যশোরে আরমান আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে একাধিক বিয়ে, স্ত্রীদের নির্যাতন করে টাকা আদায় ও জোর করে তালাকনামায় স্বাক্ষর নেয়ার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে আরমান আলীর তৃতীয় স্ত্রী নাহিদা আক্তার প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন। তার ভাষ্য, আরমান আলী মধুশিকারি। মধু খাওয়া শেষ হলে তার স্বরূপ উন্মোচিত হয়।

সংবাদ সম্মেলনে নাহিদা আক্তার দাবি করেন, ২০১২ সালে যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ার মৃত রফিক উদ্দিনের ছেলে আরমান আলীর সঙ্গে তার পরিচয় হয়। নিজের স্ত্রী থাকার তথ্য গোপন করে ওই বছরই আরমান তাকে বিয়ে করেন। কিন্তু বিয়ে রেজিস্ট্রি করাননি। এরপর ২০১৭ সালে আরমান তাকে জোরপূর্বক সৌদি আরবে কাজ করতে পাঠান। যেতে রাজি না হলে বিয়ে ভেঙে দেয়ার হুমকি দেন।

তিনি বলেন, সৌদি আরবে যাওয়ার পর সেখানে আয় করা তিন লাখ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান জিনিস স্বামীর কাছে পাঠাতেন তিনি। দেশে ফেরার পর চলতি বছরের ২৬ এপ্রিল আরমান তাকে তার রেলগেটের বাড়িতে নিয়ে যান। এরপর ২৮ এপ্রিল আরমান তাকে পুনরায় রেজিস্ট্রি বিয়ে করেন। এজন্য তাকে নগদ ৪০ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণালংকার দিতে হয়। আরমানের বাড়িতে অবস্থানকালে তিনি জানতে পারেন, তার আরও পাঁচজন বউ রয়েছে।

সংবাদ সম্মেলনে নাহিদা আক্তার আরও বলেন, একাধিক বউ নিয়ে আরমানের সঙ্গে ঝামেলা শুরু হলে গত ২০ জুন আরমান ও তার মা তাকে মারপিট করেন। এছাড়া হত্যার হুমকি দিয়ে তালাকনামায় জোর করে স্বাক্ষর করিয়ে বাড়ি থেকে বের করে দেন।তিনি জানান, একদিকে টাকা পয়সা খুইয়ে তিনি নিঃস্ব, অপরদিকে মোবাইল ফোনে স্বামী কর্তৃক হত্যার হুমকিতে নিরাপত্তাহীনতায় রয়েছেন। এ অবস্থা থেকে উত্তরণে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তবে আরমান আলী এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, নাহিদার বিরুদ্ধে বরং ৫টি বিয়ের অভিযোগ রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর