,

বিশ্বকাপ থেকে মোটা অংকের টাকা পাচ্ছেন মাশরাফীরা

news-image

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের বিশ্বকাপ মিশন আশানুরুপ হয়নি। শুরুটা জয় দিয়ে হলেও শেষটা হয়েছে পাকিস্তানের সঙ্গে হেরে। শেষ চারে খেলার আশা নিয়ে ইংল্যান্ড গেলেও বাংলাদেশ বিশ্বকাপ শেষ করেছে সাত নম্বরে থেকে। তবে আজ যদি দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার বিপক্ষে জেতে তাহলে পরিবর্তনও হতে পারে।

তবে এই বিশ্বকাপ থেকে একেবারে খালি হাতেও ফিরছেন না মাশরাফীরা। আট ম্যাচ খেলে তিনটিতে জয় পেয়েছে আর হেরেছে চারটিতে। একটি ম্যাচ বাতিল হয়েছে বৃষ্টিতে। বাংলাদেশের মোট পয়েন্ট সাত। ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে চলতি বিশ্বকাপেই দেওয়া হচ্ছে বড় অঙ্কের প্রাইজমানি। চ্যাম্পিয়ন দল পাবে চার মিলিয়ন ডলার আর রানার্স আপ দল পাবে দুই মিলিয়ন ডলার। এই টুর্নামেন্টের বাজেট ১০ মিলিয়ন ডলার।

বাংলাদেশও পাবে প্রায় ২ লাখ ৪০ হাজার ডলার। আইসিসির নিয়ম অনুযায়ী গ্রুপপর্বে প্রত্যেক ম্যাচে জয়ী দল পাবে ৪০ হাজার ডলার করে। বাংলাদেশ জিতেছে তিনটি ম্যাচ। এই তিন ম্যাচে ১ লাখ ২০ হাজার ডলার। একটি ম্যাচ বাতিল হয়েছে বৃষ্টিতে। ওই ম্যাচের ২০ হাজার ডলার যাবে বাংলাদেশের পকেটে। এ ছাড়া গ্রুপপর্ব থেকে বাদ পড়া দলের জন্য আইসিসির বরাদ্দ ১ লাখ ডলার। সব মিলিয়ে বাংলাদেশ পাবে ২ লাখ ৪০ হাজার ডলার, যা বাংলাদেশি টাকায় দুই কোটি ২৭ লাখ টাকা।

সেমিফাইনাল থেকে বাদ পড়া দুই দলকেও হতাশ করছে না আইসিসি। তাদের জন্য বরাদ্ধ করা হয়েছে বেশ বড় অঙ্কের টাকা। সেমিফাইনাল থেকে বাদ যাওয়া প্রত্যেক দল পাবে ৮ লাখ ডলার। ৩০ মে শুরু হয়েছে বিশ্বকাপ। ১৪ জুলাই ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে ক্রিকেট বিশ্বের সবচেয়ে জমজমাট এই আসরের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর