,

অশ্লী*লতার অভিযোগে ঢাবি ছাত্রকে জুতাপেটা করে পুলিশে দিল ছাত্রী

news-image

উত্ত্য*ক্ত করায় জুতাপেটা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে পুলিশে দিয়েছে এক ছাত্রী।আজ শনিবার সে পুলিশের হাতে আটক হয়েছে। আটকের সময় ভূক্তভোগী এক ছাত্রীকে নিজের জুতা খুলে পে*টাতে দেখা গেছে।

জানা গেছে অভিযুক্ত ঐ ছাত্রের নাম আব্দুল ওয়াহেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষ ও সূর্য সেন হলের ছাত্র সে । ওয়াহেদের কাজই ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করা। পাশাপাশি অপরিচিত মেয়েদের সঙ্গে মেসেজিং এবং তা ফেসবুকে ছড়ানো।

মাহমুদ নামে ইতিহাস বিভাগের এক ছাত্র অভিযোগ করে বলেন, ছাত্রটি এর আগে মেয়েদের সঙ্গে আপ*ত্তিকর ভাষায় কথা বলে তা ফেসবুকে আপলোড করেছে। কাজকর্মে তাকে কিছুটা মানসিক অসুস্থ বলেও মনে হয়, তবে তা স্বীকৃত না। ইতোপূর্বে সে আ*ত্মহত্যা করবে জানিয়েও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল।

ভুক্তভোগী আইন বিভাগের ২য় বর্ষের এক ছাত্রী জানান, রাতের বেলা ওয়াহেদ বিভিন্ন বাজে মন্তব্য করে তাকেসহ অনেক মেয়েকে উ*ত্যক্ত করতো। মূলত তার প্রেক্ষিতেই আজ তাকে পুলিশে দেওয়া। এর আগে অর্ধশতাধিক ছাত্রীকে উ*ত্যক্ত করার অভিযোগ এসেছে তার বিরুদ্ধে।

নীলক্ষেত পুলিশ ফাড়ির এস আই সাহেব আলী বলেন, তাকে এখন ফাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, যেহেতু সে বিশ বিদ্যালয়ের ছাত্র তাই প্রক্টরের সাথে কথা বলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর