,

ব্যাকটেরিয়া থেকে ক্যান্সারের প্রতিষেধক তৈরি করলেন বাঙালি গবেষক

news-image

শরীরের জন্যে উপকারী ই কোলাই ব্যাকটেরিয়া থেকে ক্যান্সারের প্রতিষেধক আবিষ্কার করেছেন তরুণ বাঙ্গালী গবেষক শ্রেয়ান চৌধুরী। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ম্যালিগন্যান্ট টিউমরের মোকাবিলা করতে পারে এই ব্যাকটেরিয়া। এমনটাই দাবি করলেন নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটির বাঙালি গবেষক শ্রেয়ান চৌধুরী।

ই কোলাই ব্যাকটেরিয়া বিশেষ ভাবে প্রোগ্রাম করে এই প্রতিষেধক ইতিমধ্যেই ইঁদুরের শরীরে পরীক্ষিত হয়েছে। এই ব্যাকটেরিয়ায় থাকা ন্যানোবডি টিউমর কোষের সিডি৪৭ প্রোটিন নষ্ট করে দেয়। গবেষকদের দাবি এই ব্যাকটেরিয়ার সাহায্যে লিম্ফোমিয়া, স্তন ক্যানসার, ত্বকের ক্যানসার সারাতে পারে।

লিম্ফোমিয়া আক্রান্ত যে ইঁদুরদের ওপর প্রোগ্রাম করা ব্যাকটেরিয়া প্রয়োগ করা হয়েছিল তাদের মধ্যে ৮০ শতাংশ বেঁচে ছিল ১০০ দিন পর্যন্ত। অন্যদিকে লিম্ফোমিয়া আক্রান্ত যে ইঁদুরদের ওপর আনপ্রোগ্রাম ই কোলাই প্রয়োগ করা হয়েছিল তাদের ১০০ শতাংশই ৩০ দিনের মধ্যে মারা যায়। বাঙালি বিজ্ঞানীর এই আবিষ্কার যুগান্তকারী বলেছেন হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষকরা৷ নেচার মেডিসিন জার্নালে বুধবার এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর