,

এরশাদকে রক্ত দিলেন চিত্রনায়ক সাইফ খান

news-image

সাবেক রাষ্ট্রপতি হোসেইন মুহম্মদ এরশাদ ক্যান্টনমেন্টের সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। এদিকে ‘পল্লীবন্ধু’খ্যাত এই নেতাকে রক্ত দিলেন চিত্রনায়ক সাইফ খান। হোসেইন মুহম্মদ এরশাদের জরুরি রক্তের প্রয়োজনের সংবাদটি ফেসবুকের মাধ্যমে প্রথম জানতে পান সাইফ। রক্তের গ্রুপ মিলে যাওয়াতে রক্ত দিতে ছুটে যান তিনি। খবর : জাগো নিউজ

সাইফ খানের আগ্রহ জানার পর তার সঙ্গে যোগাযোগ করেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেইন মুহম্মদ এরশাদের ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর।প্রথমে রক্তের ক্রসম্যাচিংয়ের মাধ্যমে নিশ্চিত হয় প্লাটিলেট সংখ্যা। পরে গতকাল শুক্রবার, ৫ জুলাই বিকেলে জরুরি ভিত্তিতে সাইফের কাছ থেকে রক্তের প্লাটিলেট সংগ্রহ করেন সি এম এইচ কর্তৃপক্ষ।

সাইফ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমি নিয়মিতই রক্ত দান করি। অনেক বছর ধরে এটি মানবিক কর্তব্যের বোধ থেকে করে আসছি। তবে এই প্রথম এত হাই-প্রোফাইল কাউকে রক্ত দিলাম। সাবেক রাষ্ট্রপতি এরশাদ সাহেব যদি সুস্থ হয়ে উঠেন সেটা সত্যি দারুণ একটা অনুভূতি হবে আমার জন্য।’দেশবাসীর কাছে সাইফ খান সাবেক রাষ্ট্রপ্রধান হোসেইন মুহম্মদ এরশাদের সুস্থতার জন্য দোয়াও চেয়েছেন।

প্রসঙ্গত, ২০০৯ সালে আবু সুফিয়ানের ‘বন্ধু মায়া লাগাইছে’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে আগমন সিলেটের ছেলে সাইফ খানের। প্রথম ছবিতে তার নায়িকা ছিলেন নিপুণ। এরপর তার অভিনীত ছবি মুক্তি পেয়েছে ‘এক জনমের কষ্টের প্রেম’ ও ‘পালাবার পথ নেই’। এ ছাড়া কলকাতার চলচ্চিত্র ‘আমিই টোটো’তে অভিনয় করেছেন তিনি।বর্তমানে মোহাম্মদ আসলাম পরিচালিত ‘সমাধান’ চলচ্চিত্রে কাজ করছেন। এ ছাড়া ‘বাঘিণী কন্যা’ চলচ্চিত্র নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলে জানান সাইফ খান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর