সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকাই নায়িকা পরীমনির গলায় বিয়ের মালা পড়াচ্ছেন আলমগীর

news-image

বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের সোনালী যুগের অভিনেতা আলমগীর অভিনয়ের জন্য ৭ বার শ্রেষ্ঠ অভিনেতা ও দু’বার শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। রুপালি পর্দায় বিশেষত শাবানার সঙ্গে তার রসায়না দুর্দান্ত হলেও ব্যক্তিগত স্ত্রী দুবার বিয়ে করেছেন আলমগীর।

১৯৭৩ সালে স্ত্রী গীতিকার খোশনুরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। তাদের ঘরে জন্ম নেয়া কন্যাটিই এই সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। খোশনুরের সঙ্গে বিচ্ছেদের পর ১৯৯৯ সালে উপমহাদেশের শক্তিশালী গায়িয়া রুনা লায়লাকে বিয়ে করেন তিনি।

এবার তৃতীয় বিয়ে করছেন আলমগীর। তাও আবার মেয়ে বয়সী এক অভিনেত্রীকে। পাত্রীর নাম শুনলে যেকারও চোখ কপালে উঠতে পারে। শোনা যাচ্ছে, ঢাকাই ছবির ঝড় তোলা নায়িকা পরীমনিকে বিয়ে করছেন আলমগীর। কিন্তু এই পরীমনি আঁখি আলমগীরের চেয়েও বয়সে ছোট হতে পারেন।

না, এখানেই গল্পের শেষ নয়। ঘটনাটা অন্যখানে। বর্তমান সরকারের গেল মেয়াদের রেলমন্ত্রী মুজিবুল হক ২০১৪ সালের ৩১ অক্টোবর ৬৭ বছর বয়সে বিয়ে করেন। বিয়ের পরই জমজ সন্তানের বাবা হন। রেলমন্ত্রীর বিয়ের পরই ধারা মাল্টিমিডিয়ার কর্ণধার আবুল হোসেন মজুমদার ঘোষণা দিয়েছিলেন ‘মন্ত্রীর বিয়ে’ তিনি একটি সিনেমা তৈরি করবেন।

রেলমন্ত্রীর খুব কাছের মানুষ হিসেবেই আবুল হোসেন মজুমদারের পক্ষ থেকে ‘মন্ত্রীর বিয়ে’ নামে চলচ্চিত্রটি প্রযোজনার ঘোষণা আসে। ছবিটি পরিচালনা করবেন জি. সরকার।নতুন সেই চলচ্চিত্রেই মন্ত্রীর চরিত্রে নির্বাচন করা হয়েছে আলমগীরকে। যেখানে তার নতুন বউয়ের চরিত্রে থাকছেন পরীমনি। আর সেই ছবিতেই মেয়ের বয়সী পরীমনিকে বিয়ে করতে হবে আলমগীরের।গেল বছরের ডিসেম্বরে ছবিটির মহরত অনুষ্ঠিত হলেও আসছে জানুয়ারিতে ছবিটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন প্রযোজক আবুল হোসেন মজুমদার।

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান