,

ধর্ম না পাল্টে হজে যাব, ব্যবস্থা করুন; রথে নুসরাতের উপস্থিতি নিয়ে মুকুল

news-image

ডেস্ক রিপোর্ট।। ইস্কনের রথের রশি টেনে যাত্রার সূচনা করেছেন মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার তার সঙ্গে ছিলেন বসিরহাটের সাংসদ নুসরাত। রথযাত্রায় নুসরাতের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন মুকুল রায়।

তার মতে, হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছেন মমতা ব্যানার্জি। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুকুল রায় বলেন, নুসরাতকে নিয়ে গিয়ে রথের দড়ি টানিয়েছেন মমতা ব্যানার্জি। কারো ধর্মকে নিয়ে বলতে চাই না। কিন্তু হিন্দু সম্প্রদায়ের একজন বিদগ্ধ ব্যক্তি আমায় এ নিয়ে প্রশ্ন করেছেন। তিনি আরো বলেন, ওই ব্যক্তি জিজ্ঞাসা করেছেন, আমি আমার ধর্মীয় অবস্থানকে না পাল্টে হজে যেতে চাই। মুখ্যমন্ত্রী ব্যবস্থা করুন।

বৃহস্পতিবার ইস্কনের রথে আমন্ত্রিত ছিলেন নুসরাত। মঙ্গলসূত্র, সিঁদুর ও চুড়ি পরে একেবারে নববধূর সাজে এসেছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ। রথযাত্রার আগে নারকেল ফাটানো থেকে আম্রপল্লব দিয়ে চন্দনের পানি ছেঁটানোর আচারও পালন করেন নুসরাত। আর তার ধর্মীয় অবস্থান সম্পর্কে নুসরাত স্পষ্ট বলেন, এই ধরনের ভিত্তিহীন বিষয়ে মাথা ঘামাতে চাই না। আমার ধর্ম জানি। জন্ম থেকে আমি মুসলিম। এখনো তাই। এটা বিশ্বাসের ব্যাপার। হৃদয় দিয়ে অনুভব করতে হবে। মাথা খাটালে চলবে না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর