,

এবার পালানো স্ত্রীর নামে ‘পরকীয়া’র অভিযোগ দুবাই শাসকের

news-image

ডেস্ক রিপোর্ট।। এবার পালানো স্ত্রীর নামে ‘পরকীয়া’র অভিযোগ তুললেন দুবাই’র শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম। এর আগে তিনি এক কবিতায় তার বউকে ‘বিশ্বাসঘাতক’ বলে উল্লেখ করেন। খবর দ্য নিউ আরব। প্রতিবেদনে বলা হয়েছে, দুবাই’র এ শাসক তার পালানো বউয়ের নামে তার (স্ত্রীর নিরাপত্তার জন্য নিয়োজিত নিরাপত্তারক্ষী) বডিগার্ড’র ‘অন্তরঙ্গ সম্পর্ক’ আছে বলে অভিযোগ তুলেছেন।

মধ্যপ্রাচ্যের একটি সূত্রের দাবি, শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম তার ষষ্ঠ স্ত্রী প্রিন্সেস হায়া বিন্তে আল হুসেইনের ব্যক্তিগত বডিগার্ড’র সঙ্গে ‘অন্তরঙ্গ সম্পর্কে’ অনেক বিরক্ত ছিলেন। দ্য টাইমসের খবরে বলা হয়েছে, তার স্ত্রীর নিরাপত্তার জন্য যে বডিগার্ড ছিলেন তিনি সাবেক এক ব্রিটিশ সেনা কর্মকর্তা। তবে ওই সেনা কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি। দুবাই প্রশাসনের পক্ষ থেকে প্রিন্সেস হায়ার জন্য ব্রিটিশ বডিগার্ড নিয়োগ দেয়া হয়েছিল।

সূত্রের দাবি, কয়েক মাস আগে থেকে প্রিন্সেস হায়া বিন্তে তার স্বামীকে ছেড়ে পালানোর পরিকল্পনা করছিলেন। গত কয়েকদিন থেকে দুবাই’র শাসকের স্ত্রী পালিয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর চাউর হয়। প্রতিবেদনে বলা হয়, প্রিন্সেস হায়াকে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জনসম্মুখে দেখা যাচ্ছিলো না। এমনকি তার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টগুলো চালু নেই। যেখানে তিনি প্রতিনিয়ত দাতব্য কাজের ছবি পোস্ট করতেন।

বলা হচ্ছে, তিনি তার কন্যা জালিয়া (১১) ও পুত্র জাভেদকে (৭) নিয়ে জার্মানিতে পালিয়ে গেছেন। জার্মানিতে তিনি রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন। আরব মিডিয়া জানাচ্ছে, জার্মান কূটনৈতিক প্রিন্সেস হায়াকে দুবাই থেকে পালাতে সাহায্য করেছে।  তবে সর্বশেষ জানা যায়, প্রিন্সেস হায়া বিনতে আল-হুসেইন বর্তমানে লন্ডনে লুকিয়ে আছেন এবং তার স্বামীর কাছ থেকে পালিয়ে যাওয়ার কারণে জীবন হারানোর আতঙ্কে আছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর