সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মো. শওকত ওরফে জসিম নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। শওকত উপজেলার মেহাড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য। তিনি ওই ওয়ার্ডের যমুনা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
নিহত শওকতের পরিবার  জানান, শুক্রবার দুপুরে কে বা কারা শওকতকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। রাতে শওকত বাড়িতে ফোন করে জানান তিনি আসছেন। এর কিছুক্ষণ পর খবর পাওয়া যায় শওকতকে মারধর করে যমুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে ফেলে রাখা হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
কসবা থানার ওসি(তদন্ত) মো: আসাদুল ইসলাম বলেন, পূর্ব শক্রতার জের ধরে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে বলে আমরা ধারনা করছি। লাশ ময়না তদন্তের ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন আজ

মেসিকে ঘুম পাড়িয়ে দেবে ইংল্যান্ড!

ঢাকার রাস্তায় আজও সঙ্গী বৃষ্টির ভোগান্তি

তাপপ্রবাহ : জুনের শেষ ৮ দিনে ইউরোপে ১০ হাজার মৃত্যু

বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ