,

মাশরাফী যা বললেন অবসর নিয়ে

news-image

স্পোর্টস ডেস্ক।। অনেক গুঞ্জন ছিল গতকাল শুক্রবার লর্ডসেই অবসরের ঘোষণা দেবেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। কিন্তু পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে জানালেন, এখনই অবসর নিতে চান না। বাড়িতে এসে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন বলে মন্তব্য করেন তিনি। মাশরাফী বলেন, ‘আমি বাড়িতে যাব এবং আমার ক্যারিয়ার নিয়ে পুনরায় চিন্তা করব। এরপর আমি চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

সেমিফাইনাল থেকে আগেই ছিটকে যাওয়ায় গতকাল শুক্রবার লর্ডসে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি দাঁড়ায় নিয়ম রক্ষার ম্যাচে। এই ম্যাচে ৯৪ রানের বিশাল ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয়েছে সাকিবদের।

টাইগারদের আশা ছিল জয় দিয়েই শেষটা রাঙানো। কিন্ত ক্রিকেটের মক্কায় বিব্রতকর ব্যাটিংয়ে বাজেভাবে হারেই শেষ হয় ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের যাত্রা। বিশ্বকাপে নয় ম্যাচের মধ্যে আটটিতে খেলে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে বৃষ্টিতে ম্যাচটি বাতিল হওয়াতে ভীষণ ক্ষতি হয়। তিনটিতে জয় আর তিনটিতে হেরেছে টাইগাররা।

হারের ব্যাখ্যা দিতে গিয়ে মাশরাফী বলেন, ‘সত্যি হচ্ছে এই ধরণের ম্যাচ থাকলে সেটা কঠিন হয়, দুই দলের জন্যেই। পাকিস্তান হয়তো শেষ কয়েকটা ম্যাচ জিতে টাচে ছিল যেটা তারা থ্রু করতে পেরেছে। আমরা পুরো আসরে ইন অ্যান্ড আউট ছিলাম। জিতেছি হেরেছি, জিতেছি হেরেছি- এমন। আমরা তবুও শেষ পর্যন্ত টিকে ছিলাম। ভারতের বিপক্ষে হারার পর স্বাভাবিক যে আমরা হতাশ ছিলাম।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর