,

ভয়ঙ্কর রুপ ধারণ করছে ডেঙ্গু

news-image

ডেস্ক রিপোর্ট : রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়ঙ্কর রুপ ধারণ করছে। এমনকি ডেঙ্গুর মহামারি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।  অথচ এখনো সর্বস্তরে সচেতনতা বাড়েনি। হাসপাতাল ঘুরে দেখা যায় অধিকাংশ রোগীই চিকিৎসকের কাছে আসতে দেরি করছেন।

তাই কেবল কর্তৃপক্ষের দিকে আঙ্গুল না তুলে নগরবাসীকে একটু দায়িত্বশীল হওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আর সিটি কর্পোরেশন বলছে সচেতনতা বাড়াতে নেয়া হচ্ছে আরও কার্যকরী পদক্ষেপ। বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ডেঙ্গু জ্বর নিয়ে আসেন একজন। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারান। দ্রুত চিকিৎসা দেয়ার পর বিকেলের আগেই অনেকটা স্বস্তিতে।

চিকিৎসক বলছেন, আর একটু দেরি হলেই হতে পারতো সর্বনাশ। এতো কিছুর পরেও চার পাঁচ দিনের টানা জ্বরে চিকিৎসা চলেছে বাড়ির পাশের ফার্মেসীর পরামর্শে।  সোহরাওয়ার্দী হাসপাতালে ওইদিন ডেঙ্গু নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ২৬। রাজধানীতে ৮১। চিকিৎসকরা বলছেন ডেঙ্গুর ভরা মৌসুমেও সচেতনতা বাড়েনি সর্বস্তরে। বিশেষ করে নিম্নবিত্তরা এই তালিকায় বেশি। ডাক্তাররা বলেন, জ্বর হলে সেটাকে সাধারণ জ্বর মনে করে অবহেলা করার প্রবণতা বেশি।

মেডিসিন বিশেষজ্ঞ এবিএম আব্দুল্লাহ বলেন, শুধু সিটি কর্পোরেশনের ওপর ভরসা না করে নিজেদেরও সচেতন হতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, কর্তৃপক্ষের পাশাপাশি নিজেদেরও সচেতন হতে হবে এই নগরে। সিটি কর্পোরেশনের সেই একই আশ্বাস। দুই সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষরা বলেন, আমরা প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করছি। সরকারি হিসাবে এবারে ডেঙ্গুতে মৃতের সংখ্যা তিনজন। উৎস: কালের কণ্ঠ।

এ জাতীয় আরও খবর

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি