,

সাকিবের জন্য দুঃখিত মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক।। ব্যাটে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান এবং বল হাতে ১১ উইকেট। তারপরও তার দল সেমিফাইনালে যেতে পারেনি। এতে সাকিবের জন্য কষ্ট অনুভব করছেন দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। গতকাল পাকিস্তানের বিপক্ষে পরাজয়ের পর বলছিলেন, ‘আমি সাকিবের জন্য দুঃখ অনুভব করছি। সে যে পারফরম্যান্স করেছে, তাতে তার আরো সমর্থন প্রাপ্য ছিল। তার পাশে আরো কয়েকজন পারফরম করতে পারলে দল অন্য জায়গায় থাকত। সেটা বাকিরা পারেনি। সাকিব ব্যাটে-বলে অসাধারণ একটা টুর্নামেন্ট কাটাল। সে অবিশ্বাস্য ছিল।’

সুনির্দিষ্ট করে পাকিস্তানের বিপক্ষে এ পরাজয়ের প্রসঙ্গে এলো সাকিবের কথা। মাশরাফি বলছিলেন, ‘সাকিব চেষ্টা করেছে। কিন্তু কেউ তাকে সঙ্গ দিতে পারেনি। কোনো জুটি গড়ে ওঠেনি। টপ অর্ডার বা মিডল অর্ডারে সেভাবে জুটি গড়া যায় না। এটা একটা ফিফটি ফিফটি স্কোর ছিল। হয়ত তাড়া করে জেতা যেত। কিন্তু আমরা সেভাবে খেলতে পারিনি।’

এ ম্যাচে সাকিব ছাড়া প্রাপ্তি হলেন ৫ উইকেট নেওয়া মুস্তাফিজ। তার সম্পর্কে মাশরাফি বলছিলেন, ‘মুস্তাফিজ দুই ম্যাচেই খুব ভালো করেছে। সে ক্যারিয়ারের শুরুটা খুব ভালো করেছিল। এরপর ইনজুরিতে পড়েছে। আবার ভালোভাবে ফিরে এসেছে। আয়ারল্যান্ড থেকেই সে ভালো বোলিং করছিল। এখানে সে প্রাপ্য পুরস্কারটা পেয়েছে।’

সবমিলিয়ে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট নন মাশরাফি। তবে ভবিষ্যতের আশায় বললেন, ‘দল হিসেবে আমাদের আরো ভালো করা উচিত ছিল। আমি সব সমর্থকদের ধন্যবাদ জানাই। তারা আমাদের পাশে থেকেছেন। কিন্তু যা আশা করেছেন, তা পাননি। তবে পরের বিশ্বকাপে নিশ্চয়ই এর চেয়ে ভালো কিছু হবে।’ উৎস: ইত্তেফাক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর