,

রোমহর্ষক! বিদ্যুত খুঁটিতে ছোঁয়া লাগা মাত্রই নিশ্চল পথচারী! (ভিডিও)

news-image

পথ চলতে গিয়ে আমরা হয়তো কখনো কখনো রাস্তার পাশ দিয়ে যাওয়া বিদ্যুত লাইনের খুঁটিতে নিজের অজান্তেই ছুঁয়ে দিই। কিন্তু এতে যে আমাদের ভয়ঙ্কর কোনো পরিণতি ডেকে আনতে পারে তা হয়তো আমারা কখনো ভেবে দেখিনি। এতে এমনকি মৃত্যুও হতে পারে আপনার। কেননা বর্ষাকালে এবং অন্যান্য সময়ও প্রায়ই বিদ্যুতের খুঁটিগুলো বিদ্যুতায়িত হয়ে থাকতে পারে। ফলে তাতে ছোঁয়া লাগা মাত্রই বিদ্যুতস্পৃষ্ট হয়ে মানুষের মৃত্যু হতে পারে।

সম্প্রতি এমনই একটি মর্মান্তিক মৃত্যুর ঘটনার ভিডিও ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে এক বৃষ্টি ভেজা দিনে একটি এলাকার দুটি রাস্তার সংযোগস্থলে দাঁড়িয়ে আছে একটি বিদ্যুতের খুঁটি। খুঁটিটি বৃষ্টি বা কোনো কারণে হয়তো বিদ্যুতায়িত হয়ে আছে। কিন্তু এর পাশ দিয়ে চলাচল করা লোকজন তা জানেন না। অনেকেই খুঁটিটির পাশ ঘেষে চলে যাচ্ছেন। একটুর জন্য হয়তো ছোঁয়া লাগছে না। কত বড় বিপদের কোলঘেষে তারা হাঁটছেন তা জানেন না ওই পথচারীরা।

হঠাতই একজন নারী কাঁদামাখা রাস্তা পাড়ি দিতে গিয়ে বিদ্যুতের ওই খুঁটিতে হাত লাগানোর সঙ্গে সঙ্গেই তাতে আটকে ঝুলে পড়েন। এসময় আশে-পাশের লোকজন কী ঘটেছে তাৎক্ষণিকভাবে তা বুঝতে না পেরে হতভম্ব হয়ে তাকিয়ে আছেন। পরে অবশ্য তারা বুঝতে পারেন বিদ্যুতের খুঁটিতে ছোঁয়া লাগার কারণে ওই নারী বিদ্যুতস্পৃষ্ট হয়েছেনে যে কারণে তিনি খুঁটিতে আটকে ঝুলে পড়েছেন।

কিন্তু ততক্ষণে ও পথচারী নারীর দফা-রফা হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। রোমহর্ষক এই ঘটনার ভিডিওটি নাজায়েরা নামের একজন মডেলের ফেসবুক পেজে পোস্ট করার পর তা ভাইরাল হয়ে পড়ে। তবে ঘটনাটি কোথায় ঘটেছে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

https://www.facebook.com/nazaera56/videos/434492260727006/

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর