,

আবাসিক হোটেল থেকে নারীসহ পুলিশ সদস্য আটক

news-image

যশোরের নাভারন হাইওয়ে ফাঁড়ির এক সদস্য নারীসহ বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।শুক্রবার (৫ জুলাই) বিকাল সাড়ে ৫টার সময় হোটেল থেকে রবিউল হোসেন ও সুমি খাতুন নামে দুজনকে আটক করা হয়।

বেনাপোল পৌর শহরের সানসিটি আবাসিক হোটেল থেকে তাদেরকে আটক করেন বেনাপোল পোর্ট থানার এসআই আব্দুল লতিফ। আটক পুলিশ সদস্য রবিউল হোসেন ও তার নারী সঙ্গী সুমি খাতুন (২৪)। সুমির বাড়ি যশোর পুলেরহাট। সে স্বামী পরিত্যাক্ত। এখন থাকে বেনাপোল গাজিপুর গ্রামে।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার এসআই আব্দুল লতিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বহিরাগত এক যুবক এক নারীসহ বেনাপোল সানসিটি আবাসিক হোটেলের একটি কক্ষে অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে বিকাল সাড়ে ৫টার সময় হোটেল থেকে রবিউল হোসেন ও সুমি খাতুন নামে দুজনকে আটক করা হয়। আটকের পর যুবক রবিউল নিজেকে পুলিশ সদস্য বলে জানান। আটক রবিউল হোসেন গত জুন মাসের ২৫ তারিখ নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়িতে যোগদান করেছে বলে জানা গেছে।

এ ব্যাপারে নাভারন হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ এটিএম রফিক উদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনা শুনেছি। বেনাপোলে যেয়ে ঘটনার বিস্তারিত জানতে পারব। তিনি বলেন আটক পুলিশ সদস্য অপরাধী হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ আবু সালেহ শেখ মাসুদ করিম এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা শিকার করেন। তিনি বলেন, বিষয়টি ঊদ্ধর্তন কতৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনার বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর