,

মাদ্রাসা মানেই জঙ্গি শিবির নয়: মমতা

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমবঙ্গে মাদ্রাসা নিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিষেণ রেড্ডির মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।শুক্রবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মন্তব্যকে বিভ্রান্তিকর, অসত্য ও রাজনৈতিক উদ্দেশপ্রণোদিত উল্লেখ করে মমতা বলেছেন, মাদ্রাসা মানেই জঙ্গি-শিবির তা বলা যায় না।

সম্প্রতি লোকসভায় কিষেণ রেড্ডি বলেছিলেন, পশ্চিমবঙ্গের একাংশ মাদ্রাসা জঙ্গি কার্যকলাপের আঁতুড়ঘর হয়ে উঠেছে।শুক্রবার বিধানসভায় মমতা বলেন, ‘এ বিষয়ে সংসদে প্রশ্ন উঠেছিল। গত ২৮ জুন তার জবাব কেন্দ্র আমাদের থেকে জানতে চেয়েছিল। আমরা জানিয়েছি, প্রশ্নই ওঠে না। কিন্তু আমাদের জবাব না দিয়ে কেন্দ্র নিজেদের মতো করে জবাব দিয়েছে।’মমতার কথায়, ‘এই ধরনের ঘটনা প্রায়ই হচ্ছে। আমাদের বক্তব্য জানিয়ে ওরা নিজেদের মতো করে যা ইচ্ছে বলছে। এটা ঠিক না।’

যদিও রাজ্য সরকার কেন্দ্রকে ঠিক কী জবাব দিয়েছিল তা এ দিন বিধানসভায় জানাতে চাননি মুখ্যমন্ত্রী। তবে তিনি বলেন, ‘যারা সমাজবিরোধী, তাদের কোনও ধর্মের সঙ্গে মিলিয়ে দেখা ঠিক নয়। মাদ্রাসা মানেই টেরোরিস্ট হাব তা বলা যায় না। ধর্মের ভিত্তিতে একজন আরেক জনকে সন্ত্রাসবাদী বলছে, এটা এ ভাবে বলা যায় না।

মমতা আরও বলেন, যদি কোথাও কোনও ঘটনা ঘটে তা হলে কেন্দ্র আমাদের জানাতে পারে। আইন সবার জন্য এক। কেউ দোষ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু ধর্মের নামে ভেদাভেদ করা ঠিক না।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর