,

বিছানায় ছয় অজগর, মোবাইলে মগ্ন শিশুর ভ্রুক্ষেপ নেই সেদিকে (ভিডিও)

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ সাপের নাম শুনলেও অনেকের গা শিউরে ওঠে। সেখানে তিন বছরের মেয়েকে ছয়টি অজগর জড়িয়ে ধরে আছে। এর মধ্যেই শিশুটি মোবাইল নিয়ে ব্যস্ত। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ভিডিওটি ছড়িয়ে পড়েছে।এই ভিডিওটি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছে তানজেরঙে ধারণ করা হয়েছে। তিন বছরের শিশুটির নাম মহারানি।

ভিডিওতে দেখা যাচ্ছে মহারানি মোবাইলে কিছু একটা দেখছে (‘উপিন অ্যান্ড আইপিন’ অ্যানিমেশন শো)। আর তার গায়ের ওপর, চারপাশে ঘুরে বেড়াচ্ছে পাইথন।ভিডিওটি যখন রেকর্ড করা হয় সেখানে মোট ছয়টি অজগর ছিল। তাদের মধ্যে একটি গ্রিন ট্রি পাইথন, একটি রেটিকুলেটেড পাইথন ও একটি ইয়োলো বারমেসে পাইথন রয়েছে।

ভিডিওতে দেখা যায়, একটি পাইথন নড়তে চড়তে এক সময় মহারানির মুখের ওপর চলে আসছে। মোবাইলের স্ক্রিন দেখতে অসুবিধা হওয়ায় হাত দিয়ে সেটিকে সরিয়ে দেয়ার চেষ্টা করছে সে। কিন্তু পাইথনটির ওজন এতটাই বেশি তিন বছরের মহারানির পক্ষে তা সম্ভব হচ্ছে না। তাই সে নিজেই তার মাথা সরিয়ে নিচ্ছে পাইথনটির নিচ থেকে।তবে এত কিছুর পরেও ছয়টি অজগরের উপস্থিতি যে তার ওপর কোনো প্রভাব ফেলছে না সেটা বিলক্ষণ দেখা যাচ্ছে।

https://www.youtube.com/watch?v=xAG0ybgo89c

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর