,

বিশ্বকাপে সর্বকালের সেরাদের তালিকায় সাকিব

news-image

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে সর্বকালের সেরাদের তালিকায় উঠে এলেন সাকিব আল হাসান। চলতি বিশ্বকাপসহ চারটি বিশ্বকাপ খেলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা দশে উঠে এসেছেন সাকিব। বিশ্বকাপে রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে ভারতীয় কিংবদন্তি শচিন রমেশ টেন্ডুলকার। ৪৫ ম্যাচে তার মোট রান ২ হাজার ২৭৮।

সাকিবের রান ২৯ ম্যাচে (চলতি ম্যাচসহ) ১ হাজার ১১৩। পাকিস্তানের বিপক্ষে তিনি এখনো ৩১ রানে অপরাজিত আছেন। শ্রীলঙ্কার তিলারেত্ন দিলশানকে সরিয়ে নয় নম্বর স্থান দখল করেছেন সাকিব। তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকিং পন্টিং। ৪৬ ম্যাচে তার মোট রান ১ হাজার ৭৪৩ রান।

সেরা দশে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার অবস্থান তিন নম্বরে (১ হাজার ৫৩২), ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা চার নম্বরে (১ হাজার ২২৫), দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স পাঁচ নম্বরে (১ হাজার ২০৭), উইন্ডিজ ড্যাশিং ওপেনার ক্রিস গেইল ছয় নম্বরে (১ হাজার ১৮৬), শ্রীলংকার সনাথ জয়াসুরিয়া সাত নম্বরে (১ হাজার ১৬৫), দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস আট নম্বরে (১ হাজার ১৪৮), শ্রীলঙ্কার তিলকারত্নে দিলশান ১০ নম্বরে (১ হাজার ১১২) অবস্থান করছেন।

বিশ্বকাপে দল সেমিফাইনালে উঠতে ব্যর্থ হলেও সাকিবের ব্যাটে রানের গতি বেড়েই চলছে। আট ম্যাচ খেলে ৫৭৩ রান সংগ্রহ করেছেন (চলতি ম্যাচে এখনো অপরাজিত), যাতে দুটি শতকের সঙ্গে চারটি অর্ধশত রানের ইনিংস রয়েছে তার। ৯০.৩৩ গড়ে এ রান সংগ্রহ করেন তিনি। এবারের আসরে মোট রান সংগ্রাহকের তালিকায় এখন শীর্ষে আছেন সাকিব।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর