,

১০০ উইকেটের ক্লাবে মোস্তাফিজই এশিয়ার দ্রুততম পেসার

news-image

স্পোর্টস ডেস্কঃ অবিশ্বাস্য এক প্রতিভা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব হয়েছিল মোস্তাফিজুর রহমানের। তার মায়াবী কাটারের জাদুতে বিভ্রান্ত করেছেন অসংখ্য তারকা ব্যাটসম্যানকে। তবে সময় যত গড়িয়েছে, মোস্তাফিজের ধার যেন ততই কমছে। চোট সমস্যা ছিল, অস্ত্রোপচারের পর যেন হারিয়ে যেতে বসেছিলেন মোস্তাফিজ। তবে ধীরে ধীরে তিনি নিজেকে ফিরে পাচ্ছেন। এত প্রতিকূলতার মাঝেও আজ (শুক্রবার) পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমে নতুন এক মাইলফলক গড়েছেন কাটার মাস্টার।

বাংলাদেশি বোলারদের মধ্যে দ্রুততম হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। ৫৪ ম্যাচের ৫৩ ইনিংসে বল করে এই মাইলফলক স্পর্শ করেছেন মোস্তাফিজ।এর আগে বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে দ্রুততম বোলার হিসেবে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করার রেকর্ড ছিলো বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকের দখলে। ১০০ উইকেট পেতে রাজ্জাকের লেগেছিল ৬৯টি ওয়ানডে।

শুধু তাই নয়, এশিয়ার পেসারদের মধ্যে সবচেয়ে দ্রুততম ১০০ উইকেট নেয়ারও কীর্তি এখন মোস্তাফিজের। আর ওয়ানডে ইতিহাসে যৌথভাবে চতুর্থ দ্রুততম ১০০ উইকেট নেওয়া ক্রিকেটার তিনি।মোস্তাফিজের সমান ৫৪ ম্যাচে ১০০ উইকেট নিয়ে এতদিন এককভাবে চতুর্থ স্থানে ছিলেন নিউজিল্যান্ডের সাবেক পেসার শেন বন্ড। সবচেয়ে কম ম্যাচে ১০০ উইকেট নেওয়ার কীর্তিটা আছে আফগানিস্তানের রশিদ খানের দখলে। ১০০ উইকেট নিতে তিনি খেলেন মাত্র ৪৪ ম্যাচ।

৫২ ও ৫৩ ইনিংসে ১০০ উইকেট নিয়ে যথাক্রমে এই তালিকার দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক ও পাকিস্তানের সাবেক স্পিনার সাকলাইন মুশতাক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর