সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৩১৬ রান

news-image

প্রথমে ব্যাট করতে নেমে ইমাম উল হকের ১০০ ও বাবর আজমের ৯৬ রানের ইনিংসে ভর করে পাকিস্তানের সংগ্রহ ৩১৫/৯। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান বিশ্বকাপের এই আসরে দ্বিতীয় পঞ্চম উইকেটের দেখা পেয়েছেন। মোহাম্মদ সাইফুদ্দিন তুলে নিয়েছেন তিনটি উইকেট। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৩১৬ রান।

এর আগে আজ শুক্রবার ইংল্যান্ডের লর্ডসে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। শুরুটা খুব একটা ভালো হয়নি। দলীয় ২৩ রানের মাথায় ফখর জামানকে হারায় পাকিস্তান। ব্যক্তিগত ১৩ রানে মোহাম্মদ সাইফুদ্দিনের বলে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ দেন তিনি। পরে বাবর আজম ও ইমাম উল হক ১৫৭ রানের জুটি গড়ে দলকে নিয়ে যান সুবিধাজনক অবস্থানে। ব্যক্তিগত ৯৬ রানে মোহাম্মদ সাইফুদ্দিনের দ্বিতীয় শিকার হওয়ার আগে দুইবার জীবন পান বাবর আজম। দলীয় ২৪৬ রানের মাথায় পাকিস্তানের তৃতীয় উইকেটের পতন হয়। মুস্তাফিজুর রহমানের বলে হিট উইকেট হয়ে সাজঘরে ফেরেন ১০০ রানের ইনিংস খেলা উদ্বোধনী ব্যাটসম্যান ইমাম উল হক। দলীয় স্কোর ২৫৫ রানে যেতেই পাকিস্তান হারায় আরো দুই ব্যাটসম্যান। পরপর আউট হন মোহাম্মদ হাফিজ ও হারিছ সোহেল। পুরো ইনিংসে এখানেই কিছুটা চাপে পড়ে পাকিস্তান।

প্রায় অসম্ভব এক সমীকরণে নিউজিল্যান্ডকে পেছনে ফেলার সুযোগ পাকিস্তানের সামনে থাকলেও কোনো আশা নেই বাংলাদেশের। এই ম্যাচটি মূলত পয়েন্ট টেবিলের পঞ্চমস্থানে থাকার লড়াই।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক