,

আজ জয় পেলে নতুন ইতিহাস গড়বে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : আইসিসি বিশ্বকাপের লিগপর্বের শেষ ম্যাচে আজ শুক্রবার পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। যদিও ম্যাচটি শুধুই নিয়মরক্ষার। কেননা, এরই মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের জয়ে সেমিফাইনালে উঠার স্বপ্ন ভেঙে গেছে বাংলাদেশের। তারপরও পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে জয় পেলে নতুন ইতিহাস গড়বে বাংলাদেশ। খবর : বাংলাদেশ প্রতিদিন

এখন পর্যন্ত বিশ্বকাপে এক আসরে সবচেয়ে বেশি তিনটি করে জয়ের রেকর্ড আছে বাংলাদেশের। এবার এরই মধ্যে ধরা দিয়েছে তিনটি জয়। শুক্রবার পাকিস্তানকে হারাতে পারলে বিশ্বকাপের এক আসরে নিজেদের সর্বোচ্চ চারটি ম্যাচ জয়ের নতুন রেকর্ড গড়বে টাইগাররা।

শুধু তাই নয়! বাংলাদেশ যদি পাকিস্তানের বিপক্ষে আজ জয় পায় অন্যদিকে শনিবার শ্রীলঙ্কা যদি ভারতের বিপক্ষে হেরে যায় তাহলে পয়েন্ট টেবিলে পাঁচে থাকা নিশ্চিত হয়ে যাবে মাশরাফিদের।সেমিফাইনালে খেলার স্বপ্ন পূরণ না হলেও ইংল্যান্ডের বৈরী কন্ডিশনে বিশ্বকাপের পঞ্চম সেরা দল হতে পারলে সেটাও হবে বাংলাদেশের জন্য বড় অর্জন।

সবচেয়ে বড় কথা, পাকিস্তানকে হারাতে পারলে ক্রিকেটের সবচেয়ে অভিজাত মঞ্চ থেকে মাথা উঁচু করে বিদায় নিতে পারবে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর