,

লাল জার্সি পরে আজ খেলতে নামবে বাংলাদেশ

news-image

ওয়ানডে ক্রিকেটে সাদা জার্সির যুগ শেষ হয়েছে সেই ১৯৯২ বিশ্বকাপে। অর্থ্যাৎ, ২০ বছর আগে। এবার আইসিসি নতুন নিয়ম প্রবর্তন করেছে। ফুটবলের মত প্রতিটি দলেই থাকতে হবে অ্যাওয়ে জার্সি। কোনো খেলায় দুই দলের জার্সির রঙ মিলে গেলে, এক দলকে খেলতে হবে অ্যাওয়ে জার্সি পরে।

সে হিসেবে অন্য সব দলের মতই অ্যাওয়ে জার্সি তৈরি করেছে বাংলাদেশ ক্রিকেট দল। মূল জার্সির রঙ হচ্ছে সবুজের বুকের ওপর লাল এবং তার ওপর সাদা অক্ষরে দেশের নাম লেখা। জার্সির পেছনে রয়েছে সাদা অক্ষরে নাম্বার এবং ক্রিকেটারদের নাম।আর অ্যাওয়ে জার্সি ঠিক তার উল্টো। পুরোটাই লাল। শুধু বুকের ওপর সবুজ এবং তার মধ্যে সাদা অক্ষরে দেশের নাম লেখা। পিঠের ওপর সাদা অক্ষরে খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বর।

বিশ্বকাপে এখনও পর্যন্ত আটটি ম্যাচ শেষ হয়ে গেছে বাংলাদেশের। এর মধ্যে খেলেছে সাতটিতে। একটি ভেসে গেছে বৃষ্টিতে। এই আট ম্যাচরে একটিতেও অ্যাওয়ে জার্সি পরে খেলতে নামতে হয়নি বাংলাদেশকে। তবে, শেষ ম্যাচটিতে পাকিস্তানের বিপক্ষে রঙ বদলে যাচ্ছে বাংলাদেশ দলের।

আজ পাকিস্তানের বিপক্ষে লর্ডসে বাংলাদেশ খেলবে অ্যাওয়ে জার্সি, তথা লাল জার্সি পরেই। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ দলের মূল জার্সির রঙ প্রায় মিলে যাওয়ার কারণেই আইসিসির নির্দেশনাক্রমে বাংলাদেশ অ্যাওয়ে জার্সি, তথা লাল জার্সি পরেই খেলতে নামবে। বাংলাদেশ দলের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে জাগো নিউজকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর