,

মামলা নিতে ৫ হাজার টাকা চাইল পুলিশ!

news-image

নিউজ ডেস্ক।। পটুয়াখালীর বাউফল থানা পুলিশের এক এএসআইয়ের বিরুদ্ধে টাকা নিয়ে মামলা না নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই এএসআইয়ের নাম শামিম হাওলাদার। অভিযোগ সূত্র জানায়, উপজেলার মদনপুরা ইউনিয়নের দ্বিপাশা গ্রামের চানু মোল্লার স্ত্রী রুশিয়া বেগমের সঙ্গে একই বাড়ির সামছু মোল্লার জমির ভাগ-বাটোয়ারাসহ বিদ্যুৎ সংযোগ নেয়ার টাকা নিয়ে গত শনিবার দুপরে ঝগড়া হয়।

ওই দিন বিকালে রুশিয়া বেগমের মেয়ে দ্বিপাশা ইসলামিয়া দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তানিয়া আক্তার (১২) মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে তাকে একা পেয়ে বেধড়ক পিটিয়ে আহত করে সামছু মোল্লা ও তার ছেলে মামুন।

এ সময় তানিয়ার চিৎকারে তার মা রুশিয়া বেগম ও বোন রুমা এগিয়ে এলে তাদেরকেও পিটিয়ে জখম করা হয়। আহত তানিয়া গত ছয়দিন পর্যন্ত বাউফল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ওই ঘটনায় আহত তানিয়ার ভাই কামাল মোল্লা বাউফল থানায় মামলা করতে গেলে এএসআই শামীম হাওলাদার তার কাছে ৫ হাজার টাকা চান।

এরপর তিনি ওই পুলিশ সদস্যকে দুই হাজার টাকা দেন কামাল। দুই হাজার টাকা নিলেও এএসআই শামীম হাওলাদার মামলা নেননি বলে অভিযোগ করেন কামাল মোল্লা। তবে এ বিষয়টি অস্বীকার করেছেন এএসআই শামীম হাওলাদার। এ বিষয়ে বাউফল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিষয়টি জেনে ব্যবস্থা নেয়া হবে।’ উৎস: যুগান্তর।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর