,

তিউনিশিয়ায় অভিবাসী বোঝাই নৌকাডুবি, নিখোঁজ ৮০, সকলের মৃত্যুর শঙ্কা

news-image

ডেস্ক রিপোর্ট।। তিউনিশিয়ার উপকূলে ভূমধ্যসাগরে আবারও ডুবে গেছে অভিবাসী বোঝাই ভেলাসদৃশ নৌকা। এ ঘটনায় ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে। ৪ জনকে উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু ঘটেছে। এই নৌকায় কোনো বাংলাদেশী নাগরিক ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। বিবিসি।

উপকূলবর্তী শহর জার্জিসের কাছে তিউনিশিয়ান পানিতে নৌকাটি ডুবে যায় বলে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন। জীবিত উদ্ধার করা ৩ জন মালির নাগরিক। তারা জানিয়েছেন, তারা লিবিয়ার জুয়ারা থেকে রওনা দিয়েছিলেন ইউরোপে যাওয়ার জন্য। লিবিয়াকে ইউরোপের প্রবেশদ্বার হিসেবে ব্যবহার করেন অভিবাসনপ্রত্যাসীরা। ২০১১ সালে বহুদিনের শাষক মুয়াম্মার গাদ্দাফির মৃত্যুর পর থেকে সংঘাতে জর্জরিত হয়ে আছে লিবিয়া। দেশটির বিভিন্ন ডিটেনশন সেন্টারে সাব-সাহারান আফ্রিকার হাজারো অভিবাসীকে আটকে রাখা হয়েছে। সোমবার ত্রিপোলির একটি সেন্টারে বিমান হামলায় ৫৩জন অভিবাসী মারা যান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর