,

এরশাদ চান মৃত্যু আসুক শুক্রবারে

news-image

নিউজ ডেস্ক।। সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে বিদেশ নেয়া যাচ্ছে না। পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সিএমএইচ–এর চিকিৎসকদের বরাত দিয়ে গণমাধ্যমকে বলেছেন, সিঙ্গাপুর ন্যাশনাল ইউনির্ভাসিটি হাসপাতালের চিকিৎসকদের কাছে এরশাদের সকল রিপোর্ট মেইল করা হয়েছে। কিন্তু সিঙ্গাপুরের চিকিৎসকরা এমন শারীরিক অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়াকে সমর্থন করেনি।

গতকাল ফুসফুসের সংক্রমণ কমলেও এরশাদের শ্বাস কষ্ট হচ্ছিলো। আবার কিডনী কিছুটা কাজ করলেও তার শরীর থেকে বর্জ্য বের হচ্ছিলো না। তাই সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ–এর চিকিৎসকরা বিকেল ৪টা ১০ মিনিটে তাকে লাইফ সাপোর্ট দেন।

জি এম কাদের জানান, সিএমএইচ–এর চিকিৎসকরা নিরলসভাবে চিকিৎসা দিচ্ছেন তাকে সুস্থ করে তুলতে। নিবিড় পর্যবেক্ষণে রেখে এরশাদের শারীরিক উন্নতি ও অবনতি বিবেচনায় চিকিৎসা দিচ্ছেন। দেশী–বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে যোগাযোগ রক্ষা করছেন সিএমএইচ–এর বিশেষজ্ঞ চিকিৎসকরা।

আপন ভাই ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের আশাবাদের কথা শোনালেও এরশাদের মৃত্যুর আগেই তার দল ব্যস্ত হয়ে পড়েছে তার দাফনের স্থান নির্ধারণ নিয়ে। বুধবার সিনিয়র নেতারা এ নিয়ে সভাও করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, কোনো এক সময় এরশাদ বলেছিলেন, মৃত্যু যেনো শুক্রবারে হয়, এটা তার আকাঙ্ক্ষা। আর তাকে যেনো মসজিদ-মাদ্রাসার পাশে দাফন করা হয়, এমনই ‘অছিয়ত’ করেছেন তিনি। এসব কথা উল্লেখ করে পারিবারিক সূত্র বলেছে, সবাই সম্মত হলে আজ শুক্রবার এরশাদের লাইফ সাপোর্ট খুলে নেয়ার সিদ্ধান্ত হবে।

এসময় গতকাল জিএম কাদেরের সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভ্রান্তিকর কোন তথ্যে দেশবাসী ও গণমাধ্যম কর্মীদের বিভ্রান্ত না হতে অনুরোধ জানান। তিনি এরশাদের রোগমুক্তি এবং সুস্থতার জন্য দোয়া করতে দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন। উৎস: আমাদের সময়.কম।

এ জাতীয় আরও খবর

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান