,

পবিত্র ঈদ-উল আযহা ১২ আগস্ট!

news-image

১ আগস্ট মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে। সে হিসেবে, সেখানে ঈদ-উল-আজহা উদযাপিত হতে পারে ১১ আগস্ট।আবু ধাবির ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) এ তথ্য জানিয়েছে।সাধারণত, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেদিন ঈদ উদযাপিত হয়, বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে হয় এর পরের দিন। সে হিসেবে, বাংলাদেশে ঈদ-উল-আজহা উদযাপিত হতে পারে ১২ আগস্ট।

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসকে আইএসির পরিচালক ইঞ্জিনিয়ার মো. শওকত বলেন, এ বছর জিলহজ মাসের চাঁদ দেখায় কোনো সমস্যা হবে না। আরব দেশগুলো থেকে খালি চোখেই এ চাঁদ দেখা যাবে।প্রতি বছরের মতো এবারো সৌদি আরব জিলহজ মাসের চাঁদ দেখার ঘোষণা দেবে। অন্য মুসলিম দেশগুলো এটা অনুমোদন দিয়ে হজ মৌসুম শুরু করবে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশেই জিলহজ মাসের চাঁদ ১ আগস্ট দেখা যাবে বলেও জানান তিনি।

আরব ইউনিয়ন ফর স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্সের (এইউএএস) সদস্য ইব্রাহিম আল জারওয়ান একই মত দিয়েছেন। তিনি বলেন, আশা করা হচ্ছে, আগামী ১ আগস্ট জিলহজ মাসের চাঁদ দেখা যাবে ও এর মাধ্যমে হজ মৌসুম শুরু হবে।গত বছর মধ্যপ্রাচ্যে জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছিল ১২ আগস্ট ও ঈদ-উল-আজহা উদযাপিত হয়েছিল ২১ আগস্ট। আর বাংলাদেশে কোরবানির ঈদ উদযাপিত হয়েছিল ২২ আগস্ট।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর