,

বিশ্বের শীর্ষ ৫০ নারী শিক্ষাবিদের সম্মাননায় ভূষিত ড. তুরিন আফরোজ

news-image

ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস ২০১৯’-এ বাংলাদেশের আইনের অধ্যাপক ড. তুরিন আফরোজকে বিশ্বের শীর্ষ পঞ্চাশ নারী শিক্ষাবিদের সম্মাননায় ভূষিত করা হয়েছে।বৃহস্পতিবার (৪ জুলাই) মুম্বাইয়ে বাংলাদেশ সরকারের ডেপুটি হাইকমিশন অধ্যাপক ড. তুরিন আফরোজের পক্ষে এ সম্মাননা গ্রহণ করে।

শিক্ষাক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য প্রতিবছর বিশ্বের ৫০ জন নারী শিক্ষাবিদকে এ সম্মাননা দেওয়া হয়। জুরি বোর্ডে বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্বনামধন্য শিক্ষাবিদ, গবেষক ও পেশাজীবী পুরস্কারপ্রাপ্তদের মনোনয়ন দেন। বর্তমানে বাংলাদেশের ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটিতে আইনের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন ড. তুরিন আফরোজ। গত ১৯ বছর ধরে তিনি দেশে ও বিদেশে আইনের শিক্ষকতা করে আসছেন।

এর আগে অস্ট্রেলিয়াতে তিনি ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন সিডনি ও মনাশ বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে শিক্ষকতা করেছেন। অধ্যাপক আফরোজ বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে অর্থনীতি এবং আইন নিয়ে লেখাপড়া করেছেন।

বাংলাদেশে ১৯৮৮ সালের এইচএসসি পরীক্ষায় মানবিক শাখার সম্মিলিত মেধা তালিকায় তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন। ১৯৯২ সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের বেস্ট অল রাউন্ড স্টুডেন্ট হিসেবে ‘কমলা নেহরু পদকে’ ভূষিত হন।

২০০২ সালে আইন ও অর্থনীতি বিষয়ে গবেষণার জন্য অধ্যাপক তুরিন আফরোজকে অস্ট্রেলিয়ান ল’ অ্যান্ড ইকোনোমিক সোসাইটি বিশেষ সম্মাননা দেয়। তিনি ২০১৩ সাল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অ্যাডিশনাল এটর্নি জেনারেল পদমর্যাদায় প্রসিকিউটর হিসেবে কর্মরত আছেন।

অধ্যাপক আফরোজের গবেষণাকর্ম দেশ-বিদেশের বিভিন্ন জার্নাল ও বইয়ে প্রকাশিত হয়েছে। তার লেখা আলোচিত বইগুলোর মধ্যে, ২০১৯ সালে সিঙ্গাপুর থেকে প্রকাশিত Trials of 1971 Bangladesh Genocide: Through a Legal Lens; ২০১০ সালে ঢাকা থেকে প্রকাশিত Genocide, War Crimes and Crimes Against Humanity in Bangladesh: Trial under International Crimes (Tribunals) Act, 1973 ইত্যাদি অন্যতম।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা