,

মুসলিমদের হুমকি, মুসলিম বিদ্বেষী বক্তব্য; শ্রীলংকাকে সতর্ক করল ওআইসি

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ শ্রীলংকায় মুসলিম বিদ্বেষী ঘটনা বেড়ে চলায় বিশ্বের ৫৭টি মুসলিম দেশের সদস্য বিশিষ্ট ইসলামিক সহযোগিতা সংগঠন (ওআইসি) দেশটিকে সতর্ক করেছে।বুধবার এক বিবৃতিতে ওআইসি জানায়, ওআইসি খুব কাছ থেকে শ্রীরংকায় মুসলিমদের বিষয়টি পর্যবেক্ষণ করছে।

জেদ্দাভিত্তিক এ সংস্থাটি শ্রীলংকার মুসলিমদের ওপর বিভিন্ন নিপীড়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বর্তমান বিষয় নিয়ে তারা বলছে, দেশটিতে হঠাৎ একটি গ্রুপ মুসলিমদের হুমকি, মুসলিম বিরোধী বিশ্লেষণ ও বিদ্বেষমূলক বক্তব্য দেয়ার ঘটনা বাড়িয়ে দিয়েছে।ওআইসি শ্রীলংকা কর্তৃপক্ষকে সতর্ক করেছে, দেশটিতে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বেড়ছে যা অসহনীয়। এ অবস্থায় দেশটিতে মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা দেয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।

ওআইসি বিবৃতিতে আরও উল্লেখ করে, সন্ত্রাস কোনো ধর্ম বা সম্প্রদায় করে না, বরং চরমপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।শ্রীলংকায় ৯.২ শতাংশ মুসলিম জনগোষ্ঠী বসবাস করেন। গত ২১ এপ্রিল কয়েকটি চার্চ ও হোটেলে আত্মঘাতী বোমা হামলায় ২৫০ জনের বেশি মানুষ নিহত হন। এ হামলায় ৫ শতাধিক মানুষ আহত হয়েছেন।এরপর থেকে দেশটিতে মুসলিমরা ঘৃণ্য হামলার মুখোমুখি হচ্ছে। এ হামলার পরে শ্রীলংকা কর্তৃপক্ষ দেশটিতে ২ মাসের জন্য জরুরি অবস্থা জারি করেছিল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর