,

এরশাদ কোমায়

news-image

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ কোমায় গেছেন। আজ বৃহস্পতিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়ার পর কোমায় চলে যান তিনি।জাপা মহসচিব মসিউর রহমান রাঙ্গা দৈনিক আমাদের সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বিকেল ৪টা ১০ মিনিটে এরশাদকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।হিমোগ্লোবিন স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ ও কিডনির জটিলতায় গত ২২ জুন থেকে সিএমএইচে ভর্তি আছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

আজ সকাল থেকে এরশাদের অবস্থার অবনতি হয়। দুপুর আড়াইটার দিকে সিএমএইচের আইসিইউতে এরশাদকে দেখতে যান তার স্ত্রী ও দলের সিনিয়র কো-চেয়ারম্যান এবং বিরোধী দলীয় উপনেতা বেগম রওশন এরশাদ। এ সময় তার সঙ্গে ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও এরশাদের ছেলে সাদ এরশাদ।

এ ছাড়া হাসপাতালে এরশাদকে দেখতে যান জাপার প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, রেজাউল ইসলাম ভূঁইয়া, সুনীল শুভরায়, মেজর (অবসরপ্রাপ্ত) খালেদ আকতার, আলমগীর সিকদার লোটন, যুগ্ম মহাসচিব এসএম ইয়াসিরসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী।

আইসিইউ থেকে বের হয়ে রওশন এরশাদ হুসেইন মুহম্মদ এরশাদের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। শুক্রবার দেশের সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সব ধর্মীয় উপসনালয়ে এরশাদের রোগমুক্তি এবং সুস্থতা কামনায় দোয়া করতে অনুরোধ জানিয়েছেন রওশন।

এ জাতীয় আরও খবর

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান