,

স্বামীর সাথে লুডু খেলায় হেরে গৃহবধূর আত্ম*হত্যা

news-image

অদ্ভূত এক কারণে আত্ম*হত্যা করেছেন এক নারী। স্বামীর সঙ্গে লুডু খেলায় হেরে গিয়ে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে ফারজানা (১৯) নামে ঐ নারী আত্ম*হত্যা করেছেন। বৃহস্পতিবার ৪ঠা জুলাই দুপুর ১২টার দিকে আশুলিয়ার গোরাট এলাকার তাহাজ উদ্দিনের ভাড়া বাড়িতে রাজমিস্ত্রী সুমনের স্ত্রী এ কাণ্ড ঘটিয়েছেন।

নিহত ফারজানা রংপুর জেলার আদিতমারী থানাধীন কালিরহাট এলাকার হযরত আলীর মেয়ে। ৭-৮ মাস আগে একই এলাকার রাজমিস্ত্রি সুমনের সঙ্গে পারিবারিক সম্মতিতে তার বিয়ে হয়েছিল। তিনি স্বামী সুমনের সঙ্গে আশুলিয়ার গোরাট এলাকার তাহাজ উদ্দিনের বাড়িতে ভাড়া থাকেন। এ ব্যাপারে নিহতের ছোট ভাই মশিউর রহমান বলেন, দুপুরে আমি ও আমার বোন ফারজানা ও ভগ্নিপতি সুমন লুডু খেলছিলাম। আমার বোন হেরে যায়। এ সময় তিনি কক্ষের অভ্যন্তরে ঢুকে আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে পড়েন।

সে জানায়, এ সময় তার ভগ্নিপতি সুমন দ্রুত এসে জানালা খুলে দেখেন ফারজানা ঝুলে আছে। পরে দরজা ভেঙে ঢুকে ঝুলন্ত ফারজানাকে নামিয়ে গলার ওড়না খোলার পরও তিনি জীবিত ছিলেন। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে ফারজানা মারা যান। আশুলিয়া থানার এসআই জামিনুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরিবারের সদস্যদের অনুরোধে মর*দেহটি ময়না*তদন্ত ছাড়াই দাফনের হস্তান্তর করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর