,

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার জেলার কসবার গোপীনাথপুর এলাকা থেকে ২০৭০ পিস ইয়াবা ও মটর সাইকেল ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্প সদস্যরা। বৃহস্হপতিবার বেলা এগারটার দিকে অভিযানে আটকৃতরা হলেন, জেলার কসবা উপজেলার গোপীনাথপুর এলাকার মোসলেম মিয়ার ছেলে মো: মোজাম্মেল মিয়া (২৪), ঔ এলাকার মৃত সামাদ মিয়ার ছেলে মো: জালাল ভূইয়া (৩৩) ও তার স্ত্রী মোছা: শিরিনা আক্তার (২২), সদর উপজেলার মো: জাকির হোসেনের ছেলে শাকিল শিকদার (২৫)।
 র‌্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযান চালিয়ে কসবা থানাধীন গোপীনাথপুর এলাকার মাদক ব্যবসায়ী  মোজাম্মেলকে হাতে-নাতে ৩৭০ পিস ইয়াবাসহ আটক করেন।
আটককৃত মোঃ মোজাম্মেলকে জিজ্ঞাসাবাদে প্রেক্ষিতে বাকী আটকৃত তিন মাদক ব্যবসায়ীর দেহ তল্লাশী করে ১৭০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ১ টি মোটর সাইকেল এবং মাদক বিক্রির ২৭১৯০/- টাকা উদ্ধার করা হয়। ধৃত আসামীদের বিরুদ্ধে কসবা থানায় মামলা দায়ের করার প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর