,

দেনমোহরও বাকি রেখেছেন মোশাররফ করিম!

news-image

বিনোদন প্রতিবেদকঃ বাকি করাই তার নেশা। এলাকার দোকান থেকে শুরু করে সব জায়গাতেই বাকি খাওয়া তার অভ্যাস। দোকানে বাকি খাওয়ার পাশাপাশি রিকশা ভাড়াও বাকি রাখে। শুধু তাই বাকির নেশা এমনি চেপেছে তাকে যে বিয়ের দেনমোহর বাকি রেখেছে। এমন একটি গল্প নিয়েই এবার নির্মিত হয়েছে নাটক ‘সেই রকম বাকি খোর’। নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।

নাটকটি রচনা করেছেন আশরাফুল চঞ্চল এবং পরিচালনা করেছেন মারুফ মিঠু। এর আগে একই নির্মাতা পরিচালনা করেছিলেন, ‘সেই রকম চা খোর’, ‘সেই রকম ঝাল খোর’, ‘সেই রকম পান খোর’, ‘সেই রকম ঘুষ খোর’, ‘সেই রকম কাচ্ছি খোর’। এই নাটকগুলোতেও নাম ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। সেই দর্শকপ্রিয়তার কথা মাথায় রেখে এবার নির্মিত হয়েছে সিক্যুয়াল নাটক ‘সেই রকম বাকি খোর’।

এবারের এই নাটকে মোশাররফ করিমের চরিত্রের নাম ইসহাক। নির্মাতা মারুফ মিঠু জানান, নাটকটির গল্পটাই এমন যে, দর্শক যখন দেখবেন তখন বেশ আনন্দ পাবেন। ঈদুল আজহায় একটি চ্যানেলে প্রচার হবে ‘সেই রকম বাকি খোর’।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর