,

ভারতের বিপক্ষে জিততে পারতো বাংলাদেশ: টেন্ডুলকার

news-image

বর্তমান পারফরম্যান্স এবং উন্নতির দিকে তাকিয়ে বাংলাদেশকে এখন ক্রিকেটের ব্র্যান্ড বলা যায় মনে করেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার শচীন টেন্ডুলকার।বাঁচা-মরার ম্যাচে ভারতের কাছে ২৮ রানে হেরে বিশ্বকাপের সেমিফাইনাল স্বপ্ন শেষ হয়েছে বাংলাদেশের। তবে পুরো টুর্নামেন্ট জুড়েই লড়াকু পারফরম্যান্সের জন্য প্রশংসার জোয়ারে ভাসছেন টাইগাররা।

এমনকি টাইগারদের খেলায় মুগ্ধ হয়েছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। তার মতে, মিডল অর্ডারে ব্যাটসম্যানরা আরো একটু বড় জুটি গড়লেই ভারতের ৩১৫ রানের টার্গেট ছুঁতে খুব বেশি কষ্ট হতো না তাদের।এ বিষয়ে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শচীন বলেন, ‘এই টুর্নামেন্টে বাংলাদেশ অনেক ভালো খেলেছে। এটা শুধুমাত্র একটা ভালো পারফরম্যান্স নয়, তারা এখন ধারাবাহিকভাবেই ভালো খেলছে।

আর তা অবশ্যই স্বীকার করতে হবে এবং তার ক্রেডিট দিতে হবে। এমনকি ভারতের বিপক্ষে তারা যেভাবে খেলছিল, তাতে জুটিগুলো আরো একটু ভালো করলেই তারা খেলার আরো কাছে পৌঁছে যেতে পারতো।’বাংলাদেশ এখন ক্রিকেটের ব্র্যান্ড উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশকে এখন ক্রিকেটের ব্র্যান্ড বলা যায়। আর বাংলাদেশের যতগুলো খেলা আমি দেখেছি, তার সবগুলোর মধ্যে এটাই ছিল সবথেকে ভালো।’

মঙ্গলবার (২ জুলাই) এজবাস্টনে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে ৩১৪ রান তোলে ভারত। জবাবে ৪৮ ওভারে অলআউট হওয়ার আগে ২৮৬ রান করে টিম টাইগার।এই ম্যাচে হারের ফলে সেমিফাইনালের স্বপ্ন ভঙ্গ হয় বাংলাদেশের। তবে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে আগামী ৫ জুলাই টাইগাররা মুখোমুখি হবে পাকিস্তানের। সেখানেই এখন ভালো করার প্রত্যাশা মাশরাফিদের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর