,

টাইগারদের ১০ রানের মধ্যে অল আউট করলে সেমিতে যেতে পারবে পাকিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : শুনতে অবাক এবং বিস্ময়কর হলেও এমনই দাঁড়িয়েছে পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার অঙ্কটা। ইংল্যান্ড বিশ্বকাপে সবার প্রথমে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়ার। এরপর বাংলাদেশকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে সেমিতে ভারত আর নিউ জিল্যান্ডকে হারিয়ে তৃতীয় দল হিসেবে নিশ্চিত হয়েচে ইংলিশদের নাম। তবে ঝুলে আছে কিউইদের সেমির টিকিট। অসম্ভব এবং অবাস্তব এক অঙ্কের কারণে নিউ জিল্যান্ডের সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয়নি এখনো। খাতাকলমে পাকিস্তানের সামনে রয়েছে বিশ্বকাপের সেমিফাইনাল খেলার সম্ভবনা।

তবে সেমিতে খেলতে হলে পাকিস্তানকে কেবল অলৌকিক কিছু নয় সাথে লিখতে হবে রূপকথাও। কারণ ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত যা ঘটেনি এবং প্রায় অসম্ভবের কাতারে থাকা কাজটায় তাদের বাস্তবে করে দেখাতে হবে। আগে ব্যাট করলে বাংলাদেশকে হারাতে হবে কমপক্ষে ৩১১ রানে। আর বাংলাদেশ টস জিতলে সে সম্ভবনা আরও কমে হয়তো শূণ্যের কোটায় চলে আসবে।

বাংলাদেশ টস জিতে আগে ব্যাট করলে মাত্র ১০ রানের মধ্যে অল আউট করতে হবে টাইগারদের। আর পাকিস্তান টস জিতে আগে ব্যাট নিলে বাংলাদেশের সামনে কমপক্ষে ৩৫১ রানের লক্ষ্য ছুঁড়ে দিতে হবে। আর পাকিস্তানকে জিততে হবে ৩১১ রানের ব্যবধানে। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ ২৯০ রানের ব্যবধানে জেতার বিশ্ব রেকর্ড রয়েছে। তবে, পাকিস্তানকে সেমিতে যেতে হলে নতুন করে রেকর্ড গড়তে হবে আর লিখতে হবে নতুন ইতিহাস।

পাকিস্তান টাইগারদের বিপক্ষে ৪০০ রান করলে জিততে হবে ৩১৬ রানে আর ৪৫০ রান করতে পারলে জিততে হবে ৩২১ রানের ব্যবধানে। তবেই কেবল নেট রান রেটে নিউ জিল্যান্ডকে টপকে ফাইনাল খেলতে পারবে পাকিস্তান। আর বাংলাদেশের সামনে লক্ষ্য কেবল পাকিস্তানকে হারিয়ে পঞ্চম দল হিসেবে বিশ্বকাপ শেষ করা। বাংলাদেশের দারুণ ফর্মের সামনে যা মোটেও অবাস্তব নয়। পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের শেষটা দারুণ করার লক্ষ্যেই মাঠে নামবে টাইগার ক্রিকেটাররা।

৫ জুলাই শুক্রবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। দু’দেশের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে ক্রিকেটের মক্কা খ্যাত লন্ডনের লর্ডস স্টেডিয়ামে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের