,

ওবায়দুল কাদেরে ক্ষমা চাওয়ার দাবি

news-image

ঢাবি প্রতিনিধি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ৪৮ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সমন্বয়ে গঠিত মুক্তিযুদ্ধ মঞ্চ। ক্ষমা না চাইলে তার পদত্যাগের দাবিতে কঠোর কর্মসূচি দেওয়ার কথা বলেছে সংগঠনটি। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযুদ্ধ মঞ্চের মুখপাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ.ক.ম জামাল উদ্দিন। তিনি বলেন, ‘আমি বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামী লীগের হাজারো নেতাকর্মীকে ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছি। জাতি আশা করে তিনি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী বক্তব্য প্রত্যাহার করবেন এবং আওয়ামী লীগের নেতাকর্মী ও দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চাইবেন। যদি তিনি তা না করেন, তাহলে মুক্তিযুদ্ধ মঞ্চ তার পদত্যাগের দাবিতে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যকে অসাধু, অসংলগ্ন ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী আখ্যা দিয়ে সংগঠনটির পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি ঘোষণঅ করা হয়। আগামী ৬ জুলাই শাহবাগ জাদুঘরের সামনে মানববন্ধন পালন করবেন তারা। কর্মসূচি শেষে ওবায়দুল কাদেরের কুশপুত্তলিকা দাহ করার ঘোষণাও দেন তারা।

সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ মঞ্চের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১ জুলাই থেকে সারাদেশে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। সংগঠনটির এবারের সদস্য সংগ্রহের ক্ষেত্রে যুদ্ধাপরাধী জামায়াত পরিবারের সংশ্লিষ্টতা থাকলে নেওয়া হবে- এমন ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা তৈরি হয়। এ বিষয়ে বৃহস্পতিবার ওবায়দুল কাদের বলেছেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী, স্বাধীনতার চেতনাবিরোধী অথবা সাম্প্রদায়িক মনোভাব সম্পন্ন কাউকে দলের সদস্য করা হবে না। এক্ষেত্রে যুদ্ধাপরাধী ও তাদের সন্তানদের বেলায়ও আওয়ামী লীগের অবস্থান একই। আওয়ামী লীগের এ বিষয়ে একটা নীতিমালা আছে, দলের চেতনা আছে। এই চেতনার সঙ্গে কোনও আপস নাই।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো