,

সেমিতে যেতে যা করতে হবে পাকিস্তানকে

news-image

অনলাইন ডেস্ক : সকল হিসাব-নিকাশকে উড়িয়ে দিয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে তৃতীয় দল হিসেসেব পৌঁছে গেছে ইংল্যান্ড। চতুর্থ দল হিসেবে নিউজিল্যান্ডেরও সেমিফাইনাল প্রায় নিশ্চিত। তবে পাকিস্তানেরও ক্ষীণ আশা এখনও বেঁচে আছে। কোনো অঘটন না হলে যেটা এক প্রকার অসম্ভব।৯ ম্যাচে নিউজিল্যান্ডের পয়েন্ট ১১। এক ম্যাচ কম খেলা পাকিস্তানের পয়েন্ট ৯। কিন্তু নিউজিল্যান্ডের নেট রান রেটের (+০.১৭৫) চেয়ে ঢের পিছিয়ে পাকিস্তানিরা (-০.৭৯২)।

শেষ ম্যাচে বাংলাদেশের কাছে শুধু জয় পেলে হবে না, সেমিফাইনালে উঠতে গেলে রীতিমতো অসাধ্যসাধন করতে হবে পাকিস্তানকে। তবে ক্রিকেট বোদ্ধাদের মতে, টাইগারদের যে ফর্ম তাতে শেষ ম্যাচে বাংলাদেশের কাছে পাকিস্তানের হারার সম্ভাবনাই বেশি।

তা সেমিতে উঠতে কী করতে হবে পাকিস্তানকে? প্রথমে ব্যাট করে ৪০০ রান তুললে বাংলাদেশকে ৮৪ রানে অলআউট করে ৩১৬ রানে হারাতে হবে। সাড়ে চারশ’ তুলতে পারলে বাংলাদেশকে হারাতে হবে ৩২১ রানে। যা কার্যত অসম্ভব। সেক্ষেত্রে চতুর্থ দল হিসেবে নিউজিল্যান্ডের সেমিফাইনাল অনেকটা নিশ্চিত।

এছাড়া পাকিস্তান যদি প্রথমে ব্যাট করে ৩৫০ রান করে তবে বাংলাদেশকে মাত্র ৩৮ রানে অলআউট অথবা আটকে রাখতে হবে। তাহলে নিউজিল্যান্ডকে ঢিঙিয়ে পাকিস্তানই সেমিফাইনাল খেলবে। আর বাংলাদেশ যদি প্রথমে ব্যাট করে তবে পাকিস্তানের সেমিফাইনালের কোনো সম্ভাবনাই থাকবে না।

সূত্র: ক্রিকেট পাকিস্তান.কম ও এবিপি আনন্দ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর