,

দুবাই আমিরের স্ত্রী পালালেন যে কারণে

news-image

নিউজ ডেস্ক।। দুবাইয়ের আমির শেখ মোহাম্মদের পালিয়ে যাওয়া স্ত্রী প্রিন্সেস হায়া বিনতে আল-হুসেইন এখন লন্ডনে আছেন। রাজকীয় জীবন ছেড়ে কেন তিনি পালালেন সেটা নিয়ে প্রিন্সেস হায়া প্রথমে মুখ না খুললেও এখন তার দাবি, প্রাণ হারানোর ভয়েই স্বামীকে ছেড়ে তিনি দুবাই থেকে পালিয়েছেন।

কয়েকটি সূত্র বলছে, সম্প্রতি দুবাই আমিরের মেয়ে শেখ লতিফা এক ফরাসি নাগরিকের সহায়তায় সাগর পথে দুবাই থেকে পালিয়ে যান। কিন্তু ভারতীয় উপকূলে একদল সশস্ত্র ব্যক্তি তাদের বাধা দেয় ও পরে দুবাইতে ফিরিয়ে নেয়। এসময় রহস্যজনকভাবে শেখ লতিফার পালিয়ে যাওয়ার পেছনের কিছু গোপন বিষয় জেনে যান প্রিন্সেস হায়া। এ নিয়ে তার স্বামীর পরিবার থেকে চাপ আসতে থাকে। এক পর্যায়ে তিনি নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেন।

জর্ডানের বাদশাহর সৎবোন ৪৫ বছর বয়সী রাজকন্যা হায়া। তিনি ব্রিটিশ শিক্ষিত এই নারী ২০০৪ সালে শেখ মোহাম্মদকে বিয়ে করেছিলেন। তিনি ছিলেন তার ষষ্ঠ এবং ‘সবচেয়ে জুনিয়র স্ত্রী’। এদিকে শেখ মুহাম্মদের কমপক্ষে ৬ জন স্ত্রী ২৩ সন্তান আছে। দুবাই থেকে পালিয়ে প্রিন্সেস হায়া প্রথমে যান জার্মানি। সেখানে রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্যর্থ হয়ে যান লন্ডনে। হায়া এখন থাকছেন লন্ডনের কেনসিংটন প্যালেস গার্ডেনসের একটি বাড়িতে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর