,

মক্কার মার্বেলের মেঝে গরমের মাঝেও কেন ঠাণ্ডা থাকে?

news-image

ইসলাম ডেস্ক।। মক্কাহজ বা ওমরাহ পালনকারীরা নিশ্চয়ই বিস্ময়ের সঙ্গে অনুভব করেছেন প্রচণ্ড রৌদ্রতাপের মাঝেও মক্কার পবিত্র কাবা শরীফের চারপাশ এবং গ্রান্ড মসজিদের মেঝে ভীষণরকম ঠাণ্ডা থাকে। যখন হজ বা ওমরাহ পালনকারীরা এই মেঝের ওপর দিয়ে হেঁটে চলেন ঠাণ্ডার স্পর্শ নিশ্চয়ই তাদের বিস্মিত করে। কিন্তু এই ঠাণ্ডার রহস্য কোথায়?

সৌদি আরবের শুষ্ক তাপমাত্রা এবং গরমের মধ্যেও অনুভূত হওয়া এই ঠাণ্ডার বিষয়ে অনেক বিতর্ক রয়েছে। তবে দেশটির পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি অ্যাফেয়ার্সের অফিস জানিয়েছে এই রহস্যের কারণ। বিশেষ কায়দায় তৈরি হওয়ার মেঝেতারা জানায়, এই ঠাণ্ডার কারণ হচ্ছে বিশেষ ধরণের মার্বেল পাথর।

সৌদি আরব মসজিদ ও কাবা শরীফের চারপাশের মেঝের জন্য গ্রিস থেকে আনা বিরল থাসোস মার্বেল পাথর ব্যবহার করেছে। এই পাথরের বিশেষ গুণ হচ্ছে, তা সূর্যের আলো প্রতিফলিত করে তাপও শুষে নিতে পারে। এছাড়াও এই মার্বেল পাথরের নিচে রয়েছে পানির নালা। যা বালির মধ্যে দিয়ে পানি প্রবাহিত করে নিচে ভিজিয়ে রাখে। যার ফলে সৃষ্টি হয় এই ঠাণ্ডার। উৎস : আল আরাবিয়া

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর