সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেভ করার সময় আমরা যে পাঁচটি ভুল করি

news-image

নিউজ ডেস্ক: শেভ করার সময় বেশ কিছু ভুল অনেকেই করে থাকেন। এতে ত্বকের ক্ষতি যেমন হয়, তেমনই ক্লিন শেভড লুকও পাবেন না। জেনে নিন কোন কোন ভুলগুলো আমরা করি। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন-

ড্রাই শেভিং : এটা শুধু আপনার ত্বকের জন্য ক্ষতিকারক তা নয়, রেজরও নষ্ট হয়ে যায় এতে। যদি শেভিং ক্রিম ফুরিয়েও যায় তাহলে জেল বা অন্য কিছু দিয়ে শেভ করুন। যদি টাকা বাঁচাতে চান, তাহলে শেভিং ক্রিম থেকে নয়। অন্য কিছু থেকে টাকা বাঁচান।

ময়শ্চারাইজার : নিয়মিত শেভ করলে ত্বক শুষ্ক হয়ে যায়। তাই শেভ করার পর ময়শ্চারাইজার লাগানো প্রয়োজন। কিন্তু অনেকেই আমরা ময়শ্চারাইজার লাগাতে অবহেলা করি। এতে ত্বকে বলিরেখা পড়ে।

অতিরিক্ত কোলন : সুগন্ধের প্রতি অনেকেই আকৃষ্ট। দাড়ি কাটার পর তাই অনেকেই কোলন লাগাতে ভালবাসেন। জানেন কি অতিরিক্ত কোলন লাগালে তা বেশি ক্ষণ থেকে ত্বকে যেমন চটচটে ভাব আনে, তেমনই আশেপাশের মানুষরাও তীব্র গন্ধের চোটে বিরক্ত হন। স্নানের পর বুক বা ঘাড়ে অল্প একটু কোলনই যথেষ্ট।

হেয়ার প্রডাক্ট : যাঁরা দাড়ি রাখেন তাঁরা দাড়ির যত্ন নিতে গিয়ে অনেক রকম হেয়ার প্রডাক্ট ব্যবহার করেন। এ সবের কোনও প্রয়োজন নেই। শুধু ময়শ্চারাইজারই যথেষ্ট।

নাক ও কান : নাক ও কানেও অবাঞ্ছিত রোম থাকে। ক্লিন শেভড লুক পেতে হলে এই সব অংশের চুলের দিকেও খেয়াল রাখা দরকার। অনেকেই নাক ও চুলের দিকে নজর রাখেন না। ফলে মুখ দেখতে অপরিচ্ছন্ন লাগে, বয়স্কও লাগে। দাড়ি কাটার সময়ে নিয়মিত কান ও নাকের লোম ট্রিম করুন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক