,

আগুনে পুড়ে অঙ্গার, চেনা যায় না কারও লাশ

news-image

গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকার অটো স্পিনিং মিলস লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডে নিহতদের ডিএনএ নমুনা রেখে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। এর আগে দুটি মরদেহ অবিকৃত থাকায় তা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, অগ্নিকাণ্ডে নিহত ছয়জনের মধ্যে আনোয়ার ও রাসেলের মরদেহ অবিকৃত অবস্থায় থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে শাহজালাল, সেলিম কবির, সুজন সরদার ও মো. আবু রায়হানের মরদেহ বিকৃত অবস্থায় থাকায় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে নিহতের স্বজনরা বিভিন্নভাবে তাদের মরদেহ চিহ্নিত করেছেন। তবুও নিহতদের শনাক্ত করতে ইতোমধ্যে মরদেহগুলো গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে ডিএনএর নমুনা রেখে স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে অটো স্পিনিং কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট প্রায় ১২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ছয়জন শ্রমিক নিহত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর