,

ইংল্যান্ডের জয়ে চুকে গেল সেমিফাইনালের হিসাবনিকাশ!

news-image

ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বিশ্বকাপে লিগ পর্বের ৪১তম ম্যাচ শেষে চুকে গেল সেমিফাইনালের হিসাবনিকাশ। জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে চার ম্যাচ বাকি থাকতেই সেমিফাইনালের টিকিট পেল পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড! যদিও প্রায় অসম্ভব রান রেটের সূক্ষ্ম হিসাবে এক চিলতে সুযোগ থাকছে পাকিস্তানের হাতে। আর সেখানেই কিছুটা শঙ্কায় থাকবে টেবিলের চার নম্বর দল নিউজিল্যান্ড।

আজ বুধবার নিজেদের শেষ ম্যাচ খেলে ফেলেছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। সেখানে ১১৯ রানের জয়ে নিয়ে ৯ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক ইংল্যান্ড। পরাজিত দল নিউজিল্যান্ডের পয়েন্ট ৯ ম্যাচ শেষে ১১। এখন এই পয়েন্ট ছুঁয়ে দেখার সুযোগ বাকি আছে শুধু পাকিস্তানের সামনে। পাকিস্তান যদি বাংলাদেশের বিপক্ষে বিশাল ব্যবধানের (প্রায় ৩০০ রান অথবা ৩০ ওভারের মধ্যেই রান চেজ করতে হবে) জয় পায় সেক্ষেত্রে একটা সুযোগ থাকতেও পারে! তবে কার্যত তাদের সুযোগও শেষ। পয়েন্ট টেবিলের শীর্ষ দল অস্ট্রেলিয়া ৮ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে ইতোমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে। ৮ ম্যাচ থেকে ১৩ পয়েন্ট নিয়ে ভারতের সেমিফাইনালও নিশ্চিত হয়েছে আগেই।

এর আগে জয়ের জন্য মরিয়া ইংল্যান্ড অধিনায়ক মরগ্যান টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। দুই উদ্বোধনী ব্যাটসম্যান শুরুটাও দারুণ করেন। জেসন রয় ও জনি বেয়ারস্টোর উদ্বোধনী জুটিতে আসে ১২৩ রান। জেসন রয় ৬০ রান করে ফিরলেও ১০৬ রানে বড় ইনিংস খেলেন বেয়ারস্টো। নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৩০৫ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড।

জবাবে খেলতে নেমে কোনো প্রতিদ্বন্দ্বিতায় গড়তে পারেনি নিউজিল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৮৬ রানে থামে কিউইরা। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেন টম লাথাম।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের